ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম সম্পর্কে অনেক মানুষ জানে না, যে ওয়েবসাইট বিক্রি করে টাকা আয় করা যায়। আপনার নিজের তৈরি ওয়েবসাইট বিক্রি করে অথবা ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ করে আয় করতে পারবেন।
আপনি দক্ষতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের জন্য আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করে বিক্রি করতে পারবেন। এই পোস্টটিতে দেখানো হবে আর্টিকেল ওয়েবসাইট তৈরি, বিক্রি এবং অনলাইনে আয় করার নিয়মগুলো সহজে জানতে পারবেন।
সূচিপত্রঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
- ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আইয়ের নিয়ম
- ওয়েবসাইট বানানোর কাজ শুরু করতে যা যা প্রয়োজন
- যে ধরনের ওয়েবসাইট বানিয়ে বিক্রি করবেন
- ওয়েবসাইট বিক্রির জন্য ক্রেতা খুঁজে পাওয়ার উপায়
- ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েবসাইট কিভাবে বিক্রি করবেন
- ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ওয়েবসাইট প্রচার
- ওয়েবসাইটে প্রয়োজনীয় পেজ ও ফিচার যুক্ত করবেন কীভাবে
- ওয়েবসাইটের দাম কীভাবে নির্ধারণ করবেন
- ওয়েবসাইট তৈরি ও বিক্রির সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
- শেষকথাঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আইয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম বা আয় করতে হলে আগে মৌলিক বিষয়গুলো শিখতে হবে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন শপ, ব্যক্তিগত ব্লগ এবং বিভিন্ন সেবার জন্য ওয়েবসাইটের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আপনি ওয়ার্ডপ্রেস, ব্লগার অথবা HTML ও CSS এর মতো প্রযুক্তি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে বিক্রি করতে পারবেন।
এরপর সুন্দর ডিজাইন, প্রয়োজনীয় পেজ এবং মোবাইল উপযোগী ব্যবস্থা যুক্ত করে ওয়েবসাইট প্রস্তুত করে বিক্রির জন্য রেডি করতে হবে। তারপর ওয়েবসাইট তৈরি করা হলে সম্ভবত আপনি ক্রেতা খুঁজতে পারেন যেমন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, ফেসবুক পেজ এবং পরিচিত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। বিক্রির আগে ওয়েবসাইটের মান, তৈরি করতে ব্যয় হওয়ার সময় ও ফিচার বিবেচনা করে দাম নির্ধারণ করবেন।
ক্লায়েন্ট এর কাজ করলে তার চাহিদা বুঝে কাজ সম্পূর্ণ করবেন এবং নির্ধারিত শর্ত অনুযায়ী ওয়েবসাইট হস্তান্তর করবেন। মনে রাখবেন, ভালো কাজ, সততা এবং দক্ষতা আপনাকে পরিচিত বাড়াতে সাহায্য করবে। তবে নিয়মিত আয় নিশ্চিত নয়, সফলতার জন্য প্রয়োজন অনুশীলন, ধৈর্য এবং প্রচেষ্টার প্রয়োজন থাকা গুরুত্বপূর্ণ। এই নিয়ম মেনে কাজ করলে আপনার পক্ষে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করার সহজ হতে পারে।
ওয়েবসাইট বানানোর কাজ শুরু করতে যা যা প্রয়োজন
ওয়েবসাইট বানিয়ে কাজ শুরু করতে হলে প্রথমে কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকা জরুরী। এই কাজের জন্য একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন। পাশাপাশি ওয়েবসাইট বানিয়ে, ডিজাইন এবং পরিচালনার জন্য প্রাথমিক দক্ষতা অর্জন করতে হবে। নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস ব্লগার দিয়ে অনুশীলন কাজ শুরু করা যেতে পারে।
পরবর্তী সময়ে আপনাকে HTML, CSS এবং JavaScript শিখলে আরো উন্নত ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এছাড়াও আপনাকে ওয়েবসাইটটি তৈরির জন্য প্রয়োজনের সফটওয়্যার, ছবি, সম্পাদনা সরঞ্জাম এবং একটি ওয়েবসাইটের ব্রাউজার ব্যবহার করা জানতে হবে। আপনারা যদি ক্লায়েন্টের জন্য কাজ করতে চাইলে তাদের চাহিদা বোঝা, সুন্দর ডিজাইন তৈরি করা এবং সময় মত কাজ করে দেওয়ার বা শেষ করার দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ।
আরো পড়ুনঃ
শুরুতেই দামি কম্পিউটার বা পেইড টুল ব্যবহার করার বা কেরার প্রয়োজন নেই। বিনামূল্যে রিসোর্স ব্যবহার করে নিয়মিত কাজের মাধ্যমে দক্ষতা বাড়ানো যায়। এভাবে প্রস্তুতি নিলে ধীরে ধীরে ওয়েবসাইট তৈরি করে বিক্রি কাজ শুরু করতে পারেন। এবং আয়ের নিয়ম সম্পর্কে ভালো জেনে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে পারেন। ওয়েবসাইট বিক্রি করার সঠিক নিয়ম জানলে খুব সহজেই অনলাইনে আয়ের সুযোগ।
যে ধরনের ওয়েবসাইট বানিয়ে বিক্রি করবেন
বর্তমানে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে চাইলে প্রথমে এমন ধরনের ওয়েবসাইট বেছে নিতে হবে, যেগুলো চাহিদা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে রয়েছে। এখন বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অনলাইন শপ, ব্যক্তিগত ব্লগ, পোর্টফোলিও ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে বিক্রয় করার সুযোগ রয়েছে। এছাড়াও রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কোচিং সেন্টার এবং বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন।
নতুনদের জন্য সাধারণ ব্যবসায়িক ওয়েবসাইট, ব্যক্তিগত পোর্টফোলিও এবং ব্লগ দিয়ে শুরু করা তুলনামূলকভাবে সহজ ও ভালো। এসব ওয়েবসাইট বানিয়ে প্রয়োজনে দক্ষতা অর্জন করে নিজের কাজের নমুনা হিসেবে প্রদর্শন করতে পারবেন। এরপর আগ্রহীকে তাদের কাছে আপনার বানানো ওয়েবসাইটের সুবিধা তুলে ধরবেন।
তবে কোন ধরনের ওয়েবসাইট বেশি বিক্রি হবে চা নির্ভর করে ক্রেতার চাহিদা, ডিজাইনের মান,কার্যকারিতা বাজারের ওপর। আয়ের নিয়ম ভালো জানলে এবং ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা সম্ভব। তাই কাজ শুরু করার আগে আগ্রহী ক্রেতাদের প্রয়োজন বুঝে উপযুক্ত ওয়েবসাইট বানাতে পারেন। এবং আপনার যদি ওয়েবসাইট বানানোর ভালো দক্ষতা থাকে, তাহলে কাজ বেশি পাওয়ার সুযোগ থাকে।
ওয়েবসাইট বিক্রির জন্য ক্রেতা খুঁজে পাওয়ার উপায়
ওয়েবসাইট বানানোর পর সেটি বিক্রি করতে হলে আগ্রহী ক্রেতা খুঁজে বের করা জরুরী। এর জন্য প্রথমে আপনার বানানো ওয়েবসাইটের সুন্দর ডিজাইন, কাজের সুবিধা এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলো তুলে ধরবেন। এরপর ফেসবুক পেজ, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মাধ্যমে আগ্রহীকে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।
Fiverr ও Wpwork এর মত প্লাটফর্মে ওয়েবসাইট ডিজাইনের সেবা দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও স্থানীয় দোকান, রেস্টুরেন্ট, কোচিং সেন্টার এবং ছোট ব্যবসার প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন,যাদের ব্যবসার জন্য ওয়েবসাইট প্রয়োজন। ক্রেতার কাছে নিজের কাজের নমুনা দেখালে আপনার দক্ষতা সম্পর্কে জানতে বা ধারণা পাওয়ার সহজ হবে।
পাশাপাশি কাজের মূল্য, সময়সীমা এবং কি কি সুবিধা দেওয়া হবে, তা পরিষ্কারভাবে জানিয়ে দিন। ক্রেতার সাথে ভালো যোগাযোগের ব্যবস্থা বজায় রাখবেন এবং কোন কাজের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের দক্ষতা বিবেচনা করবেন। মনে রাখবেন, নিয়মিত প্রচার,মান সম্মত কাজ এবং বিশ্বস্ততা পাওয়ার সুযোগ বাড়াতে পারে। আপনার নিজের দক্ষতা ভালো হলে, ওয়েবসাইট বানানোর নিয়ম জানলে ওয়েবসাইট বিক্রি করে ভালো আয়ের সুযোগ তৈরি করা যায়।
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েবসাইট কিভাবে বিক্রি করবেন
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা অনলাইনে আয়ের একটি ভালো সুযোগ। এই কাজ শুরু করতে প্রথমে Fiverr ও Upwork এর মত প্লাটফর্মে নিজের প্রোফাইলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট অথবা ব্যবসায়িক ওয়েবসাইট তৈরির মতো সেবা যুক্ত করবেন।
নিজের দক্ষতা বোঝানোর জন্য কয়েকটি নমুনা ওয়েবসাইট তৈরি করে পোর্টফোলিও তে রাখুন।এতে আগ্রহী ক্লায়েন্ট আপনার কাজের মান সম্পর্কে ধারণা পাবে। এরপর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজের প্রস্তাব পাঠান এবং আপনার সেবার মূল্য, সময়সীমা ও কাজের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করে রাখবেন। কাজ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ওয়েবসাইট তৈরি করে জমা দিন।
ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখলে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রয়োজন সংশোধন করবেন। মনে রাখবেন, মার্কেটপ্লেস এ কাজ পেতে সময় লাগতে পারে। তাই নতুন অবস্থায় ধৈর্য ধরে দক্ষতা বাড়ানো, ভালো পোর্টফোলিও তৈরি করা এবং সততার সাথে কাজ করাই সফলতার গুরুত্বপূর্ণ পদ্ধতি। যদি আপনার কাজ ও দক্ষতা ভালো থাকে, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে।
ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ওয়েবসাইট প্রচার
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে চাইলে সঠিকভাবে প্রচার করা খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ, ব্যবসায়িক গ্রুপ এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে ওয়েবসাইট সম্পর্কে মানুষকে জানাতে পারবেন। প্রথমে আপনার ওয়েবসাইটের সুন্দর ছবি, ডিজাইন নমুনা এবং গুরুত্বপূর্ণ সুবিধাগুলো তুলে ধরে আকর্ষণীয় পোস্ট তৈরি করবেন।
এতে আগ্রহী ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকেরা আপনার কাজ সম্পর্কে জানতে পারবে। তাছাড়া নিজের কাজের নমুনা দেখানোর জন্য একটি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। Likedin এর মত পেশাদার প্ল্যাটফর্মেও আপনার সেবা সম্পর্কে জানাতে পারা সম্ভব হবে। স্থানীয় দোকান, রেস্টুরেন্ট কোচিং সেন্টার এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রস্তাব দিতে পারবেন।
আরো পড়ুনঃ
প্রচারের সময় সেবার মূল্য, কাজের ধরন এবং যোগাযোগের সম্পর্কে শুদ্ধভাবে এবং পরিষ্কারভাবে উল্লেখ করবেন। তবে অযথা বারবার প্রচার বা, স্পাম করা থেকে বিরত থাকবেন, নিয়মিত মানসম্মত পোস্ট, ভালো ব্যবহার এবং বিশ্বাসযোগ্য কাজের নমুনা আপনার পরিচিতি বাড়াতে এবং নতুন ক্রেতা করতে পারে। তাই আপনাকে। তার জন্য আপনাদের ওয়েবসাইট বানিয়ে আগের নিয়ম ও বিক্রি করা পদ্ধতি জানা খুবই প্রয়োজন।
ওয়েবসাইটে প্রয়োজনীয় পেজ ও ফিচার যুক্ত করবেন কীভাবে
একটি ভালো ওয়েবসাইট তৈরি করতে হলে এর ধরন ও ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পেজ ও ফিচার যুক্ত করতে হবে। সাধারণত একটি ব্যবসায়িক ওয়েবসাইটে হোমপেজ, আমাদের সম্পর্কে, সেবাসমূহ এবং যোগাযোগ পেজ থাকা দরকার। ব্লগের ক্ষেত্রে হোমপেজ, বিভাগ, লেখকের পরিচিতি এবং প্রয়োজনীয় তথ্যের পেজ রাখা যেতে পারে। আর অনলাইন শপের জন্য পণ্য দেখার ব্যবস্থা, অর্ডার ফর্ম এবং নিরাপদ পেমেন্ট সুবিধা প্রয়োজন হতে পারে।
ওয়ার্ডপ্রেসে ব্যবহার করলে বিভিন্ন থিম ও প্লাগইনের সাহায্যে সহজেই এসব পেজ এবং ফিচার যুক্ত করা যায়। অন্যদিকে ব্লগার পেজ ও মেনু তৈরি করে প্রয়োজনীয় তথ্য সাজানো সম্ভব। ওয়েবসাইটটি যেন মোবাইল ও কম্পিউটারে সুন্দরভাবে দেখা যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি দ্রুত লোড হওয়া, সহজ নেভিগেশন এবং কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করুন। সবশেষে ওয়েবসাইট প্রকাশের আগে প্রতিটি পেজ ও ফিচার চেক করে দেখুন, যাতে ব্যবহারকারীরা সহজে সাইটটি ব্যবহার করতে পারেন।
ওয়েবসাইটের দাম কীভাবে নির্ধারণ করবেন
ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার সময় সঠিক দাম নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম ঠিক করার আগে ওয়েবসাইটের ধরন, ডিজাইন, ফিচার এবং তৈরি করতে কতটা সময় ও পরিশ্রম লেগেছে, তা বিবেচনা করবেন। সাধারণ ব্লগ বা ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইটের খরচ এক রকম হতে পারে, আবার অনলাইন শপ বা ব্যবসায়িক ওয়েবসাইটের খরচ বেশি হতে পারে।
কারণ এসব ওয়েবসাইটে অতিরিক্ত ফিচার ও কাজের প্রয়োজন হয়।এ ছাড়া ডোমেইন, হোস্টিং, প্রিমিয়াম থিম বা প্লাগইন ব্যবহার করলে সেগুলোর খরচও হিসাবের মধ্যে রাখতে হবে। বাজারে একই ধরনের ওয়েবসাইট তৈরির জন্য অন্যরা কত টাকা নিচ্ছেন, সেটিও যাচাই কর্বেন। এরপর নিজের দক্ষতা, কাজের মান এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী উপযুক্ত মূল্য নির্ধারণ করুন।
কাজ শুরুর আগে ক্লায়েন্টকে মোট খরচ, কাজের সময়সীমা এবং কী কী সুবিধা দেওয়া হবে, তা স্পষ্টভাবে জানিয়ে দিন। মনে রাখবেন, খুব কম দামে কাজ করলে লাভ কমতে পারে, আবার অযৌক্তিক বেশি দাম দিলে ক্রেতা পাওয়া কঠিন হতে পারে। তাই বাস্তবসম্মত দাম নির্ধারণ করাই ভালো।
ওয়েবসাইট তৈরি ও বিক্রির সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। প্রথমত, ক্লায়েন্টের চাহিদা ভালোভাবে না বুঝে কাজ শুরু করবেন না। এতে পরবর্তী সময়ে ওয়েবসাইটে বারবার পরিবর্তন করতে হতে পারে। দ্বিতীয়ত, অন্যের ডিজাইন, লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করবেন না। এতে কপিরাইট সমস্যা তৈরি হতে পারে।
আরো পড়ুনঃ
সব সময় নিজস্ব অথবা ব্যবহারের অনুমতি রয়েছে এমন উপকরণ ব্যবহার করুন।এ ছাড়া নিজের দক্ষতার বাইরে কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকবেন। কাজের মূল্য, সময়সীমা এবং কী কী সুবিধা দেওয়া হবে, তা শুরুতেই স্পষ্ট করে নিন। ওয়েবসাইট বিক্রির আগে সব পেজ, লিংক, ফর্ম এবং মোবাইলে দেখার সুবিধা ঠিকভাবে চেক করবেন।
নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকবেন এবং ক্লায়েন্টের পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য গোপন রাখবেন। অন্যদিকে, ক্রেতাকে ভুল তথ্য দেওয়া কিংবা অযৌক্তিক আয়ের প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। সততা, ভালো যোগাযোগ এবং মানসম্মত কাজ বজায় রাখলে ক্রেতার বিশ্বাস অর্জন করা সহজ হবে এবং ভবিষ্যতে নতুন কাজ পাওয়ার সুযোগ বাড়তে পারে।
শেষকথাঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম ভালো ভাবে জানতে ও বুজতে হবে।ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয় করতে চাইলে প্রথমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুন্দর ও কার্যকর ওয়েবসাইট তৈরি করা শিখুন। নিজের কাজের নমুনা তৈরি করে ফেসবুক, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং অন্যান্য মাধ্যমে প্রচার করতে পারেন। ক্লায়েন্টের চাহিদা বুঝে মানসম্মত কাজ সম্পন্ন করুন এবং ন্যায্য মূল্য নির্ধারণ করুন।মনে রাখবেন, এই কাজে সফল হতে সময়, ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন।
শুরুতেই বেশি আয়ের আশা না করে ছোট কাজের মাধ্যমে অভিজ্ঞতা বাড়ান। সততা বজায় রেখে কাজ করলে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে ওয়েবসাইট তৈরি ও বিক্রির মাধ্যমে আয়ের সুযোগ বাড়াতে পারবেন।এই পোস্টটি পড়ে যদি আপনার উপকার মনে হয়, তাহলে আপনাদের বন্ধু-বান্ধব্দের সাথে শেয়ার করে দিবেন।এবং আরো এই রকম প্রযুক্তিবিষয়ক তথ্য পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ স্বপ্নেরপথ আইটির সাথে থাকার জন্য।



স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url