পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম সম্পর্কে আগে যোগ্যতা ও
প্রয়োজনীয় শর্ত জানতে হবে। ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক লেনদেনের পেওনিয়ার
খুবই গুরুত্বপূর্ণ। পেওনিয়ার একাউন্ট খুলে বিদেশি ক্লায়েন্ট এর কাছ থেকে ডলার
রিসিভ করা যায়।
অনলাইনে কাজ করে ডলার আয় করে রিসিভ করার জন্য পেওনিয়ার একটি
জনপ্রিয় পেমেন্ট সেবা। এই পোস্টটিতে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে ডলার রিসিভ করার
নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।
সূচিপত্রঃ পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
- পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
- পেওনিয়ার কী এবং এটি কীভাবে কাজ করে?
- পেওনিয়ার একাউন্ট খুলার যোগ্যতা ও শর্ত
- পেওনিয়ারের ডলার রিসিভ করার সুবিধা কী?
- পেওনিয়ারের রিসিভিং একাউন্টের তথ্য কোথায় পাবেন
- পেওনিয়ারের লেনদেন ফি ও ডলার কনভার্ট করার পদ্ধতি
- পেওনিয়ার একাউন্টে ডলার না এলে কী করবেন?
- পেওনিয়ার একাউন্ট নিরাপদ রাখার উপায়
- পেওনিয়ার ব্যবহার করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
- শেষ কথাঃ পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
পেওনিয়ার একাউন্ট রিসিভ করার নিয়ম বিষয়ে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ।
পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করতে হলে প্রথমে পেওনিয়ার এর অফিসিয়াল
ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর register বা sign up অপশনে ক্লিক করে
নিজের প্রয়োজন অনুযায়ী একাউন্টের ধরন নির্বাচন করতে হবে। নিবন্ধনের সময় নাম,
ইমেইল, ঠিকানা, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনের তথ্য সঠিকভাবে দিতে হবে।
এরপর পাসওয়ার্ড তৈরি করে মোবাইল নাম্বার ও ইমেইল যাচাই করতে হবে যাতে সঠিক
হয়েছে কিনা। একাউন্ট খোলার পেওনিয়ার এর নির্দেশনা অনুযায়ী পরিচয় পত্র
প্রয়োজনীয় পরিচয় পত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ
করতে হবে। অনুমোদন পাওয়ার পর একাউন্ট লগ ইন করে register account অপশনটি খুঁজতে
হবে। এই অপশন পাওয়া গেলে সেখান থেকে ডলার গ্রহণের জন্য প্রয়োজনে ব্যাংক
একাউন্টে তথ্য দেখতে পারবেন অথবা সংগ্রহ করতে পারবেন।
এরপর পেওনিয়ার সমর্থিত মার্কেটপ্লেসে বা যোগ্য বিদেশি ক্লায়েন্টের পেমেন্ট
পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য যুক্ত করে ডলার গ্রহণ করতে পারবেন। তবে একাউন্টে
সরাসরি পেমেন্ট গ্রহণের সুবিধা থাকেনা। তাই টাকা পাঠানোর আগে প্রাপকের তথ্য ও
পেমেন্টের নিয়ম যাচাই করবেন। একাউন্ট খোলা, ভেরিফিকেশন, ডলার গ্রহণ এবং ব্যাংকের
টাকা তোলার ক্ষেত্রে পেওনিয়ার এর বর্তমান নিয়ম ও ফ্রি অনুসরণ করতে হবে।
পেওনিয়ার কী এবং এটি কীভাবে কাজ করে?
পেওনিয়ার "Payoneer" হলো একটি আন্তর্জাতিক পেমেন্ট সেবা, যার মাধ্যমে
ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশ থেকে অর্থ
গ্রহণ করতে পারেন। যারা অনলাইনে কাজ করে ডলার আয় করেন, তাদের জন্য এটি একটি
পরিচিত পেমেন্ট মাধ্যম।পেওনিয়ারের মাধ্যমে সমর্থিত মার্কেটপ্লেস এবং যোগ্য বিদেশি
ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করা যায়।
একাউন্টের যোগ্যতা অনুযায়ী ডলারের রিসিভিং একাউন্টের তথ্য পাওয়া যেতে পারে।এরপর
সেই তথ্য ব্যবহার করে সমর্থিত উৎস থেকে অর্থ গ্রহণ করা সম্ভব। প্রাপ্ত অর্থ
পেওনিয়ারের নিয়ম অনুযায়ী নিজের সংযুক্ত ব্যাংক একাউন্টে উত্তোলন করা যায়।পেওনিয়ার
ব্যবহার করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে একাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
আরো পড়ুনঃ
এরপর পরিচয় যাচাই ও একাউন্ট অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে সব
একাউন্টে একই সুবিধা পাওয়া যায় না। তাই ব্যবহার করার আগে পেওনিয়ারের বর্তমান
নিয়ম, লেনদেনের ফি এবং অর্থ উত্তোলনের শর্তগুলো জেনে নেওয়া জরুরি।ডলার রিসিভ করার
নিয়ম হচ্ছে পেওনিয়ারে একাউন্ট খুলে অর্থ গ্রহন করতে হয়।
পেওনিয়ার একাউন্ট খুলার যোগ্যতা ও শর্ত
পেওনিয়ার একাউন্ট খুলতে হলে প্রথমে কিছু প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করতে
হবে। পেওনিয়ারের নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত একাউন্ট খুলার জন্য আবেদনকারীর বয়স
কমপক্ষে ১৮ বছর হতে হবে। একাউন্ট খুলার সময় নিজের সঠিক নাম, জন্মতারিখ,
ঠিকানা, ইমেইল ও মোবাইল নম্বর দিতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র,
পাসপোর্ট বা গ্রহণযোগ্য সরকারি পরিচয়পত্র চাওয়া হতে পারে।প্রয়োজনে ঠিকানার
প্রমাণ এবং ব্যাংক একাউন্টের তথ্যও জমা দিতে হতে পারে।
এ ছাড়া একাউন্ট খুলার সময় ব্যক্তিগত বা ব্যবসায়িক একাউন্টের উপযুক্ত ধরন
নির্বাচন করতে হবে। নিজের নামে সঠিক তথ্য দিয়ে আবেদন করা জরুরি।পেওনিয়ারের নিয়ম
অনুযায়ী, একজন ব্যক্তি সাধারণত একটি একাউন্ট খুলতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর
পেওনিয়ার তথ্য যাচাই করে অনুমোদন দিতে পারে অথবা অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।
তাই আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত রাখবেন।
পেওনিয়ারের ডলার রিসিভ করার সুবিধা কী?
পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তারা বিদেশি ক্লায়েন্ট এবং
সমর্থিত মার্কেটপ্লেস থেকে ডলারসহ বিভিন্ন মুদ্রায় পেমেন্ট গ্রহণ করতে
পারেন। এর ফলে আন্তর্জাতিক কাজের পারিশ্রমিক গ্রহণ করা তুলনামূলক সহজ হয়।
পেওনিয়ারের রিসিভিং একাউন্টের সুবিধা থাকলে নির্দিষ্ট ব্যাংকিং তথ্য ব্যবহার
করে বিদেশ থেকে অর্থ গ্রহণ করা যায়। পাশাপাশি সমর্থিত প্ল্যাটফর্ম থেকে সরাসরি
পেমেন্ট পাওয়ার সুযোগও রয়েছে।
পেওনিয়ারে অর্থ জমা হওয়ার পর একাউন্টের সুবিধা ও নিয়ম অনুযায়ী তা নিজের সংযুক্ত
ব্যাংক একাউন্টে উত্তোলন করা যায়। ডলার রিসিভ করার নিয়ম হচ্ছে পেওনিয়ারে
একাউন্ট খুলে অর্থ গ্রহন করতে হয়।এ ছাড়া একাধিক মুদ্রায় অর্থ গ্রহণ ও ব্যালেন্স
পরিচালনার সুবিধা আন্তর্জাতিক ব্যবসার হিসাব রাখতে সহায়তা করে। তবে পেমেন্ট
গ্রহণের পদ্ধতি অনুযায়ী ফি প্রযোজ্য হতে পারে এবং সব একাউন্টে একই সুবিধা
পাওয়া যায় না। তাই পেওনিয়ার ব্যবহার করার আগে নিজের একাউন্টের যোগ্যতা,
লেনদেনের খরচ এবং অর্থ উত্তোলনের শর্ত যাচাই করা উচিত।
পেওনিয়ারের রিসিভিং একাউন্টের তথ্য কোথায় পাবেন
পেওনিয়ারের রিসিভিং একাউন্টের তথ্য পেতে প্রথমে আপনার একাউন্টে লগইন করতে হবে।
এরপর Get paid অপশনে ক্লিক করে receiving accounts নির্বাচন করবেন। সেখানে
আপনার একাউন্টের জন্য অনুমোদিত রিসিভিং একাউন্টগুলোর তালিকা দেখতে পারবেন। যদি
আগে রিসিভিং একাউন্টের জন্য আবেদন না করে থাকেন, তাহলে request accounts অপশনে
ক্লিক করে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। প্রয়োজনে পরিচয়পত্র ও
ব্যবসাসংক্রান্ত তথ্য জমা দিতে হতে পারে।
আবেদন অনুমোদিত হলে approved accounts বিভাগে রিসিভিং একাউন্টের তথ্য পাওয়া
যাবে।
রিসিভিং একাউন্টের তথ্যের মধ্যে ব্যাংকের নাম, একাউন্ট নম্বর, প্রাপকের নাম এবং
প্রয়োজনীয় ব্যাংকিং বিবরণ থাকতে পারে। ডলার গ্রহণের জন্য বিদেশি ক্লায়েন্ট বা
সমর্থিত মার্কেটপ্লেসকে এই তথ্য দিতে হবে। তবে তথ্য দেওয়ার আগে একাউন্টের
নির্দেশনা ভালোভাবে পড়ে নিবেন এবং নিশ্চিত করবেন যে আপনার নির্বাচিত পেমেন্ট
পদ্ধতিটি সমর্থিত। মনে রাখবেন, এই সুবিধা পেতে পেওনিয়ারের অনুমোদন ও যোগ্যতা
প্রয়োজন।
পেওনিয়ারের লেনদেন ফি ও ডলার কনভার্ট করার পদ্ধতি
পেওনিয়ার ব্যবহার করে ডলার গ্রহণ, ব্যাংকে টাকা উত্তোলন এবং এক মুদ্রা থেকে
অন্য মুদ্রায় রূপান্তর করার সময় নির্দিষ্ট ফি দিতে হতে পারে। লেনদেনের ধরন,
পেমেন্ট পদ্ধতি, দেশ ও একাউন্টের ওপর এই ফি নির্ভর করে। পেওনিয়ারে ডলার
গ্রহণের ক্ষেত্রে কিছু পেমেন্ট পদ্ধতি বিনা ফ্রি তে পাওয়া যায়, আবার ক্রেডিট
কার্ড বা অন্য পদ্ধতিতে ফ্রি প্রযোজ্য হতে পারে। ডলার বাংলাদেশি টাকায় নিতে
চাইলে নিজের যোগ্য ব্যাংক একাউন্ট যুক্ত করে withdraw অপশনের মাধ্যমে টাকা
উত্তোলনের অনুরোধ করতে হবে।
আরো পড়ুনঃ
লেনদেনের সময় প্রযোজ্য বিনিময় হার ও ফ্রি দেখে নিতে পারবেন।ডলার কনভার্ট করার
সময় বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারিত হয় এবং প্রযোজ্য রূপান্তর ফ্রি
যুক্ত হতে পারে। তাই লেনদেন নিশ্চিত করার আগে কত টাকা পাবেন, কত ফ্রি
কাটবে এবং ব্যাংকে কত টাকা জমা হবে, তা ভালোভাবে যাচাই করুন। পেওনিয়ারের ফি
পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ফি তালিকা দেখে নেওয়া
সবচেয়ে ভালো। পেওনিয়ার ডলার রিসিভ করার নিয়ম হচ্ছে একাউন্ট খুলে রিসিভ করা
যায়।
পেওনিয়ার একাউন্টে ডলার না এলে কী করবেন?
পেওনিয়ার একাউন্টে ডলার না এলে প্রথমে পেমেন্টের অবস্থা যাচাই করতে হবে। আপনার
পেওনিয়ার একাউন্টে লগইন করে transactions বিভাগে গিয়ে লেনদেনের তথ্য
দেখুন। এরপর ক্লায়েন্ট বা যে প্রতিষ্ঠান টাকা পাঠিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ
করে পেমেন্ট পাঠানোর তারিখ, পরিমাণ এবং লেনদেনের প্রমাণ সংগ্রহ করবেন। ডলার না
আসার কারণ হতে পারে ভুল ব্যাংকিং তথ্য, পেমেন্ট প্রক্রিয়াকরণে বিলম্ব অথবা
অতিরিক্ত পরিচয় যাচাইয়ের প্রয়োজন।
তাই পেওনিয়ারের Verification Center এ কোনো প্রয়োজনীয় নথি জমা দিতে বলা
হয়েছে কি না, তা চেক করবেন। পেওনিয়ারের তথ্য অনুযায়ী, কিছু স্থানীয় ব্যাংক
ট্রান্সফার বা ওয়্যার ট্রান্সফার একাউন্টে প্রতিফলিত হতে তিন ৭২ ঘন্টা পর্যন্ত
সময় নিতে পারে। পাঁচ দিন পরও ডলার না এলে পেমেন্টের প্রমাণসহ পেওনিয়ার কাস্টমার
সাপোর্টে যোগাযোগ করবেন। মনে রাখবেন, পেমেন্টের তথ্য দেওয়ার সময় পাসওয়ার্ড বা
OTP কাউকে জানাবেন না।
পেওনিয়ার একাউন্ট নিরাপদ রাখার উপায়
পেওনিয়ার একাউন্টে ডলার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ
নিরাপত্তার নিয়ম মেনে চলা প্রয়োজন। প্রথমে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন
এবং অন্য কোনো একাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পাশাপাশি একাউন্টের
নিরাপত্তা বাড়াতে টু-ফেক্টর ওথেন্টিকেশন চালু রাখবেন। পেওনিয়ারে লগইন
করার সময় সবসময় অফিসিয়াল ওয়েবসাইট Payoneer.com ব্যবহার করবেন।
অপরিচিত ইমেইল, মেসেজ বা লিংকে ক্লিক করে একাউন্টে প্রবেশ করবেন না। কেউ
পেওনিয়ারের কর্মকর্তা পরিচয় দিয়ে আপনার পাসওয়ার্ড বা OTP চাইলে তা দেবেন না।
পেওনিয়ার কখনো ইমেইল, ফোন বা চ্যাটে আপনার পাসওয়ার্ড চাইবে না। এ ছাড়া নিজের
কম্পিউটার ও মোবাইলের নিরাপত্তা বজায় রাখবেন, নিয়মিত সফটওয়্যার আপডেট করবেন
আরো পড়ুনঃ
এবং অন্যের ডিভাইসে লগইন করলে কাজ শেষে অবশ্যই লগআউট কর্বেন। পেওনিয়ার
ডলার রিসিভ করার নিয়ম হচ্ছে একাউন্ট খুলে রিসিভ করা যায়। একাউন্টে সন্দেহজনক
লেনদেন বা অপরিচিত লগইন দেখতে পেলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে পেওনিয়ারের
কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন।
পেওনিয়ার ব্যবহার করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
পেওনিয়ার ব্যবহার করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। প্রথমত, একাউন্ট
খোলার সময় নিজের সঠিক নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য দিন। ভুল তথ্য দিলে পরিচয়
যাচাই বা পেমেন্ট গ্রহণে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, অন্যের পরিচয়পত্র ব্যবহার
করবেন না এবং নিজের একাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। একাউন্টের
পাসওয়ার্ড সহজ রাখবেন না এবং একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার করবেন
না।নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন।
অপরিচিত লিংকে ক্লিক করে লগইন করবেন না এবং কাউকে পাসওয়ার্ড বা OTP দেবেন
না। পেওনিয়ারের নামে কেউ গোপন তথ্য চাইলে সতর্ক থাকবেন। এ ছাড়া ডলার গ্রহণের
আগে প্রাপকের তথ্য ভালোভাবে যাচাই করবেন। লেনদেনের ফি, মুদ্রা রূপান্তরের হার
এবং ব্যাংকে টাকা তোলার শর্ত না জেনে লেনদেন করবেন না। একাউন্টে অস্বাভাবিক
লেনদেন দেখলে দ্রুত পেওনিয়ার সাপোর্টে যোগাযোগ করবেন। নিয়ম মেনে ব্যবহার করলে
অপ্রয়োজনীয় ঝামেলা ও নিরাপত্তার ঝুঁকি কমানো সম্ভব।
শেষ কথাঃ পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম
পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে ডলার রিসিভ করার নিয়ম সম্পর্কে অনলাইন ফ্রিল্যান্সার
ও উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর পেমেন্ট ব্যবস্থা। তবে একাউন্ট খুলার
আগে প্রয়োজনীয় যোগ্যতা, সঠিক তথ্য এবং ভেরিফিকেশনের নিয়ম জেনে নেওয়া জরুরি।
একাউন্ট অনুমোদিত হলে যোগ্যতা অনুযায়ী রিসিভিং একাউন্টের তথ্য ব্যবহার করে
বিদেশি ক্লায়েন্ট বা সমর্থিত মার্কেটপ্লেস থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এরপর পেওনিয়ারের নিয়ম অনুসারে নিজের ব্যাংক একাউন্টে অর্থ উত্তোলন করা সম্ভব।
লেনদেনের আগে ফি ও বিনিময় হার যাচাই করবেন এবং একাউন্টের নিরাপত্তা বজায়
রাখবেন। সবশেষে, নির্ভরযোগ্য তথ্যের জন্য পেওনিয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার
করবেন এবং কোনো ভুল তথ্য দিয়ে একাউন্ট খুলার চেষ্টা করবেন না। ডলার রিসিভ করার
নিয়ম হচ্ছে পেওনিয়ারে একাউন্ট খুলে অর্থ গ্রহন করতে হয়। এই পোস্টটি যদি পড়ে যদি
আপনার কোন উপকার মনে হয় তাহলে এই পোস্টি আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার
করে দিবেন। ধন্যবাদ স্বপ্নেরপথ আইটির সাথে থাকার জন্য।



স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url