ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
আয়কর রিটার্ন জমা দেওয়া এখন হাতের মুঠোয়
ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড। এখন আর কর অফিসে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ঘরে বসেই কয়েকটি সহজ ধাপে নিজে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
জেনে নিন ই-রিটার্ন নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, অনলাইন ফরম পূরণ, কর পরিশোধ, রিটার্ন সাবমিট এবং প্রাপ্তিস্বীকার ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম। এই পোস্টটি আলোচনা করা হবে।
সুচিপত্রঃ ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
- ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
- অনলাইনে আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়?
- কারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন?
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র
- অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন করার নিয়ম
- অনলাইন আয়কর রিটার্ন ফরম পূরণ করার নিয়ম
- ব্যক্তিগত তথ্য ও করদাতার পরিচিতি পূরণ করার পদ্ধতি
- আয়, ব্যয় ও সম্পদের বিবরণী পূরণ করার নিয়ম
- অনলাইনে আয়কর পরিশোধ করার সহজ নিয়ম
- সম্পূর্ণ তথ্য যাচাই করে আয়কর রিটার্ন সাবমিট করার নিয়ম
- অনলাইনে আয়কর রিটার্ন জমার সমস্যা ও সমাধান
- শেষকথাঃ ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড সম্পর্কে জানা প্রত্যেক করদাতার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব। এর ফলে কর অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন হয় না। সঠিক নিয়ম জানা থাকলে নিজের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেই সহজে রিটার্ন দাখিল করতে পারবেন।
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি ওয়েবসাইট https://etaxnbr.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর ১২ সংখ্যার,e-TIN-এবং জাতীয় পরিচয়পত্রের বিপরীতে বায়োমেট্রিকভাবে নিবন্ধিত মোবাইল নাম্বর দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। মোবাইলে পাঠানো OTP যাচাই করে পাসওয়ার্ড তৈরি করলেই নিবন্ধন সম্পুর্ন হবে। এরপর নিজের টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে হবে।
রিটার্ন জমা দেওয়ার আগে বেতন বিবরণী, ব্যাংক হিসাবের তথ্য, ব্যবসার আয়, বাড়িভাড়ার আয়, বিনিয়োগ, সম্পদ ও দায়ের প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখতে হবে। লগইন করার পর Return Submission অপশনে প্রবেশ করে নির্ধারিত করবর্ষ নির্বাচন করবেন। এরপর ব্যক্তিগত তথ্য, আয়ের উৎস, বিনিয়োগ, ব্যয় এবং সম্পদের বিবরণ নির্ধারিত ঘরে সঠিকভাবে পূরণ করবেন।সব তথ্য পূরণ করার পর পোর্টালে প্রদর্শিত করের হিসাব ভালোভাবে যাচাই করে নিবেন।
কোনো কর বকেয়া থাকলে পোর্টালে দেখানো অনুমোদিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে পরিশোধ করবেন।এরপর সম্পূর্ণ রিটার্ন পুনরায় চেক করে Submit অপশনে ক্লিক করবেন।সফলভাবে রিটার্ন জমা হলে Tax Record থেকে Acknowledgement Slip এবং Tax Certificate ডাউনলোড করে সংরক্ষণ করবেন। সাধারণত অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় সহায়ক কাগজপত্র আপলোড করতে হয় না, এভাবে সঠিক তথ্য ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
অনলাইনে আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়?
অনলাইনে আয়কর রিটার্ন হলো একজন ব্যক্তির নির্দিষ্ট অর্থবছরে অর্জিত আয়, ব্যয়, সম্পদ, দায় এবং পরিশোধিত করের বিস্তারিত তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়ার একটি সহজ পদ্ধতি। আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কর অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতো। কিন্তু বর্তমানে অনলাইন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন জমা দেওয়া সম্ভব।
এতে সময় ও খরচ দুটোই কমে এবং করদাতারা সহজেই নিজেদের করসংক্রান্ত কাজ সম্পুর্ন করতে পারে।আয়কর রিটার্ন জমা দেওয়ার মূল উদ্দেশ্য হলো একজন করদাতার বার্ষিক আয়ের সঠিক হিসাব সরকারকে জানানো। একজন ব্যক্তি চাকরি, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি কিংবা অন্যান্য বৈধ উৎস থেকে আয় করলে সেই আয়ের বিবরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী রিটার্নে উল্লেখ করতে হয়।
আরো পড়ুনঃ ঘরে বসে ই-টিআইএন সার্টিফিকেট তৈরি করার সহজ নিয়ম
এর মাধ্যমে সরকার নাগরিকদের আয় ও করসংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব সংগ্রহ করতে পারে।আয়কর রিটার্ন জমা দেওয়া শুধু কর পরিশোধের বিষয় নয়, বরং এটি একজন নাগরিকের আর্থিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয়। নির্দিষ্ট ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক।
এছাড়া ব্যাংকঋণ গ্রহণ, ক্রেডিট কার্ডের আবেদন, ব্যবসায়িক কার্যক্রম, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে রিটার্ন জমার প্রমাণ প্রয়োজন হতে পারে।অনেকেই মনে করেন, আয়কর রিটার্ন জমা দিতে হলে অবশ্যই কর দিতে হবে। কিন্তু ধারণাটি সঠিক নয়। কোনো ব্যক্তির করযোগ্য আয় না থাকলেও আইন অনুযায়ী তাঁর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।
আবার করমুক্ত সীমার মধ্যে আয় থাকলে সাধারণত কোনো কর প্রদেয় নাও হতে পারে।অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া একটি আধুনিক, সহজ ও সময় সাশ্রয়ী ব্যবস্থা। তাই নিজের আয় ও আর্থিক তথ্য সঠিকভাবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া প্রত্যেক যোগ্য করদাতার জন্য গুরুত্বপূর্ণ। এতে আইনগত জটিলতা এড়ানোর পাশাপাশি নিজের আর্থিক স্বচ্ছতাও বজায় রাখা সম্ভব।
কারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন?
বাংলাদেশে বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সুযোগ রয়েছে। একজন ব্যক্তি চাকরি, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি কিংবা অন্যান্য বৈধ উৎস থেকে আয় করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারেন। ২০২৬-২০২৭ করবর্ষে সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।ফলে যোগ্য ব্যক্তিরা ঘরে বসেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে নিজেদের রিটার্ন দাখিল করতে পারবেন।
যেসব ব্যক্তির করযোগ্য আয় রয়েছে, তাদের পাশাপাশি যাদের আইন অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, তারাও অনলাইনে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। চাকরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, বাড়ির মালিক, পেশাজীবী এবং অন্যান্য আয়ের উৎস থাকা ব্যক্তিরা প্রযোজ্য নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দিতে পারবেন।তবে শুধু আয় থাকলেই নয়, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দেওয়ার,
বাধ্যবাধকতা থাকতে পারেঅনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য সাধারণত একটি ই-টিআইএন নাম্বর, জাতীয় পরিচয়পত্র এবং নিজের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নাম্বর প্রয়োজন হয়। প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ই-রিটার্ন ওয়েবসাইটে নিবন্ধন সম্পুর্ন করে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হয়।এরপর আয়, ব্যয়, সম্পদ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায়।তবে ২০২৬-২০২৭ করবর্ষে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা,
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পুর্ন ব্যক্তি,বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়।বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও বিশেষ ব্যতিক্রম রয়েছে।সুতরাং, যাদের রিটার্ন জমা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে, তারা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আর্থিক তথ্য প্রস্তুত রাখা প্রয়োজন। বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। তবে রিটার্ন পূরণের সময় নিজের আয়, ব্যয়, সম্পদ, দায় এবং বিনিয়োগের সঠিক তথ্য দিতে হয়। তাই আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখলে পুরো প্রক্রিয়াটি সহজ হয় এবং ভুল হওয়ার আশঙ্কা কমে।
প্রথমেই নিজের জাতীয় পরিচয়পত্র NID, ই-টিআইএন সার্টিফিকেট এবং নিজের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নাম্বর প্রস্তুত রাখতে হবে। অনলাইন অ্যাকাউন্টে নিবন্ধন ও প্রবেশের জন্য টিআইএন এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। পাশাপাশি আগের বছরের আয়কর রিটার্ন জমা দিয়ে থাকলে সেই রিটার্নের কপি ও কর পরিশোধের প্রমাণ সঙ্গে রাখা ভালো।চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস থেকে দেওয়া বার্ষিক বেতন বিবরণী, বেতন সনদ এবং প্রযোজ্য অন্যান্য আয়ের তথ্য প্রয়োজন হতে পারে।
ব্যবসায়ীদের আয়-ব্যয়ের হিসাব, লাভ-ক্ষতির বিবরণী এবং ব্যবসার আর্থিক তথ্য প্রস্তুত রাখতে হবে। বাড়িভাড়া থেকে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্র ও সংশ্লিষ্ট খরচের তথ্য এবং ব্যাংক থেকে সুদ আয় হলে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা উচিত।এছাড়া ব্যাংক হিসাবের তথ্য, সঞ্চয়পত্র, ডিপিএস, জীবনবিমা, শেয়ারবাজারে বিনিয়োগ এবং অন্যান্য বিনিয়োগের প্রমাণপত্র প্রস্তুত রাখা প্রয়োজন।
নিজের নামে থাকা জমি, বাড়ি, গাড়ি, ব্যাংক জমা, নগদ অর্থ, ঋণ ও অন্যান্য সম্পদের সঠিক বিবরণও জানতে হবে।সবশেষে মনে রাখতে হবে, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময় সাধারণত এসব কাগজপত্র ও প্রমাণপত্র আপলোড করতে হয় না। তবে তথ্য সঠিকভাবে পূরণের জন্য কাগজপত্র সামনে রাখা জরুরি। তাই জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন করার নিয়ম
ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড অনুসরণ করতে হলে প্রথমেই জাতীয় রাজস্ব বোর্ডের NBR, ই-রিটার্ন ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। নিবন্ধন সম্পুর্ন হলে একজন করদাতা নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে আয়, ব্যয়, সম্পদ, দায় এবং করসংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।
এর ফলে কর অফিসে সরাসরি না গিয়েও ঘরে বসে সহজেই রিটার্ন দাখিল করা সম্ভবই-রিটার্ন নিবন্ধন করার জন্য প্রথমে নিজের ১২ সংখ্যার ই-টিআইএন নাম্বার, জাতীয় পরিচয়পত্র NID এবং নিজের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত একটি সচল মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে হবে। নিবন্ধনের সময় মোবাইল নাম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত থাকা জরুরি। প্রয়োজনে *১৬০০১# ডায়াল করে মোবাইল নাম্বারের নিবন্ধন যাচাই করা যায়।
আরো পড়ুনঃ BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার পদ্ধতি
নিবন্ধন শুরু করতে কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি ই-রিটার্ন ওয়েবসাইট https://etaxnbr.gov.bd/ ভিজিট করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর 'I am not registered yet' অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে নিজের টিআইএন নাম্বার এবং মোবাইল নম্বর লিখে 'Verify' বাটনে ক্লিক করতে হবে।
তথ্য সঠিক থাকলে নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি OTP, পাঠানো হবে।রএরপর মোবাইলে পাওয়া ওটিপি নির্ধারিত ঘরে লিখে যাচাই সম্পুর্ন করতে হবে। যাচাই সফল হলে নিজের অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করা ভালো। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর 'Register' বাটনে ক্লিক করলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
অনলাইন আয়কর রিটার্ন ফরম পূরণ করার নিয়ম
বাংলাদেশে এখন ঘরে বসেই জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণ করা যায়। আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কর অফিসে গিয়ে কাগজপত্র জমা দিতে হতো। কিন্তু বর্তমানে অনলাইন ব্যবস্থার কারণে করদাতারা নিজের মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে সহজেই রিটার্ন ফরম পূরণ করতে পারেন। তবে ফরম পূরণের আগে নিজের আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ ও দায়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখা ভালো।
এতে ফরম পূরণ করতে ভুল হওয়ার আশঙ্কা কমে যায়।প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করে নিজের টিআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন সম্পুর্ন হলে ড্যাশবোর্ড থেকে Return Submission অপশনে প্রবেশ করবেন। এরপর আপনার সামনে অনলাইন আয়কর রিটার্ন ফরম চালু হবে। সেখানে ব্যক্তিগত তথ্যের অংশে নিজের নাম, টিআইএন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
এরপর আয়ের বিবরণী অংশে আপনার আয়ের উৎস অনুযায়ী বেতনের আয়, ব্যবসার আয়, বাড়িভাড়া, কৃষি আয় অথবা অন্যান্য আয়ের তথ্য দিতে হবে। প্রতিটি আয়ের পরিমাণ নির্ভুলভাবে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বিনিয়োগ, কর রেয়াত এবং পারিবারিক ব্যয়ের তথ্য নির্ধারিত ঘরে পূরণ করতে হবে। আপনার যদি কোনো সঞ্চয়পত্র, জীবনবিমা বা অনুমোদিত বিনিয়োগ থাকে, তাহলে তার সঠিক বিবরণ দিতে হবে।পরবর্তী ধাপে সম্পদ ও দায়ের বিবরণী পূরণ করতে হবে।
এখানে ব্যাংকে জমা টাকা, নগদ অর্থ, জমি, বাড়ি, গাড়ি এবং অন্যান্য সম্পদের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে। পাশাপাশি কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে সেটিও সঠিকভাবে জানাতে হবে। সব তথ্য দেওয়ার পর ওয়েবসাইটে প্রদর্শিত কর হিসাব ভালোভাবে যাচাই করবেন।সবশেষে ফরমের প্রতিটি অংশ আবার পরীক্ষা করে দেখবেন।
কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে সংশোধন করবেন। সবকিছু ঠিক থাকলে Submit Return অপশনের মাধ্যমে রিটার্ন জমা দিন। জমা দেওয়ার পর প্রাপ্ত acknowledgment slip এবং Tax Certificate ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করবেন। এভাবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই ঘরে বসে অনলাইন আয়কর রিটার্ন ফরম পূরণ ও জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে পারবেন।
ব্যক্তিগত তথ্য ও করদাতার পরিচিতি পূরণ করার পদ্ধতি
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ব্যক্তিগত তথ্য ও করদাতার পরিচিতি সঠিকভাবে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তথ্যের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড একজন করদাতাকে শনাক্ত করে এবং তাঁর আয়করসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। ই-রিটার্ন ফরম পূরণের শুরুতেই করদাতার ব্যক্তিগত পরিচয়, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হয়।
তাই ফরম পূরণের আগে নিজের জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখা ভালো।প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করে নিজের টিআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর Return Submission অপশনে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য ও করদাতার পরিচিতি সম্পর্কিত অংশ দেখতে পাবেন।
এখানে আপনার নাম, টিআইএন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মতারিখ এবং অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। সাধারণত নিবন্ধনের সময় দেওয়া কিছু তথ্য আগে থেকেই প্রদর্শিত হতে পারে। সেক্ষেত্রে প্রদর্শিত তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিবেন।এরপর বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য পূরণ করতে হবে।
এখানে বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট অফিস এবং প্রয়োজনীয় ঠিকানার বিবরণ সঠিকভাবে লিখবেন। আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আলাদা হলে উভয়ের তথ্য আলাদাভাবে উল্লেখ করবেন। পাশাপাশি মোবাইল নাম্বার এবং ই-মেইল ঠিকানা দেওয়ার সুযোগ থাকলে সচল নাম্বার ও ব্যবহৃত ই-মেইল ঠিকানা প্রদান করবেন, যাতে প্রয়োজনীয় যোগাযোগ সহজ হয়।
আয়, ব্যয় ও সম্পদের বিবরণী পূরণ করার নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আয়, ব্যয় ও সম্পদের বিবরণী সঠিকভাবে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন করদাতার মোট আয়, পারিবারিক ব্যয় এবং তাঁর মালিকানাধীন সম্পদের ওপর ভিত্তি করে করসংক্রান্ত বিভিন্ন হিসাব নির্ধারণ করা হয়। তাই ই-রিটার্ন ফরম পূরণের সময় প্রতিটি তথ্য নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। ফরম পূরণ শুরু করার আগে নিজের আয়ের কাগজপত্র, ব্যাংক হিসাবের বিবরণী, বিনিয়োগের তথ্য এবং সম্পদের প্রয়োজনীয় দলিল সংগ্রহ করে রাখা ভালো।
প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে লগইন করবেন। এরপর Return Submission অপশনে গিয়ে আয়ের বিবরণী অংশে প্রবেশ করবেন। এখানে আপনার আয়ের উৎস অনুযায়ী বেতন, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি, পেশাগত কাজ অথবা অন্যান্য খাতের আয়ের তথ্য দিতে হবে। যে খাত থেকে আপনার আয় হয়েছে, সেই খাত নির্বাচন করে নির্ধারিত ঘরে আয়ের সঠিক পরিমাণ লিখবেন।কোনো আয়ের উৎস না থাকলে অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন।
এরপর ব্যয়ের বিবরণী পূরণ করতে হবে। এখানে পরিবারের ভরণপোষণ, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যক্তিগত ব্যয়ের তথ্য দিতে হবে। নিজের প্রকৃত ব্যয়ের হিসাব অনুযায়ী তথ্য প্রদান করবেন। কোনো তথ্য অনুমান করে বা অতিরঞ্জিত করে লেখা উচিত নয়।পরবর্তী ধাপে সম্পদের বিবরণী পূরণ করতে হবে।এখানে ব্যাংকে জমা টাকা, নগদ অর্থ, জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, সঞ্চয়পত্র, স্বর্ণালংকার এবং অন্যান্য সম্পদের তথ্য প্রযোজ্য অনুযায়ী উল্লেখ করতে হবে।
পাশাপাশি কোনো ব্যাংক ঋণ বা অন্যান্য দায় থাকলে তার বিবরণও দিতে হবে। আগের বছরের সম্পদের সঙ্গে চলতি বছরের সম্পদের পরিবর্তন থাকলে সেটিও সঠিকভাবে হিসাব করে উল্লেখ করবেন।সবশেষে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করবেন। কোনো ভুল থাকলে সংশোধন করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন।
মনে রাখবেন, সঠিক তথ্য প্রদান করলে আপনার অনলাইন আয়কর রিটার্ন নির্ভুলভাবে প্রস্তুত করা সহজ হবে।এরপর করদাতার পরিচিতি অংশে আপনার পেশা,আয়ের ধরন, কর সার্কেল, কর অঞ্চল এবং প্রযোজ্য অন্যান্য তথ্য যাচাই করতে হবে। আপনি চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী কিংবা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হলে সঠিক পেশার তথ্য নির্বাচন করবেন। কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে অনুমান করে পূরণ করবেন না।
অনলাইনে আয়কর পরিশোধ করার সহজ নিয়ম
বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে আয়কর পরিশোধ করা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা খুব সহজেই নিজের নির্ধারিত আয়কর জমা দিতে পারেন। আগে আয়কর পরিশোধ করার জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কর পরিশোধের সুযোগ রয়েছে।
তবে কর পরিশোধ করার আগে নিজের টিআইএন নাম্বার, রিটার্নের তথ্য এবং নির্ধারিত করের পরিমাণ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটের ঠিকানা হলো www.etaxnbr.gov.bd। এরপর নিজের টিআইএন নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর Return Submission অপশনে প্রবেশ করে আপনার আয়, ব্যয়, বিনিয়োগ ও সম্পদের বিবরণী পূরণ করবেন।
সব তথ্য দেওয়া সম্পুর্ন হলে কর হিসাবের অংশে গিয়ে আপনার মোট প্রদেয় করের পরিমাণ যাচাই করবেন।এরপর কর পরিশোধের জন্য Payment অপশন নির্বাচন করবেন। সেখানে আপনার সামনে বিভিন্ন অনলাইন পেমেন্ট পদ্ধতি প্রদর্শিত হবে। আপনার সুবিধা অনুযায়ী ব্যাংকিং সেবা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি নির্বাচন করবেন।
এরপর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।পেমেন্ট সম্পুর্নর করার আগে টাকার পরিমাণ এবং অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে নিবেন। সবকিছু ঠিক থাকলে পেমেন্ট নিশ্চিত করবেন। সফলভাবে টাকা জমা হলে একটি পেমেন্ট রসিদ বা চালান তৈরি হবে।কর পরিশোধ সম্পুর্ন হওয়ার পর পেমেন্টের প্রমাণপত্র ডাউনলোড করে নিজের কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করবেন।
পরবর্তী সময়ে প্রয়োজনে এই রসিদ ব্যবহার করতে পারবেন। এরপর ই-রিটার্নের বাকি কার্যক্রম সম্পুর্ন করে রিটার্ন জমা দিন এবং প্রাপ্ত acknowledgment slip সংগ্রহ করবেন।মনে রাখবেন, অনলাইনে আয়কর পরিশোধের সময় অবশ্যই সরকারি ওয়েবসাইট ব্যবহার করবেন। কোনো অপরিচিত লিংকে প্রবেশ করে আর্থিক তথ্য প্রদান করবেন না। এভাবে সহজেই ঘরে বসে নিরাপদে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।
সম্পূর্ণ তথ্য যাচাই করে আয়কর রিটার্ন সাবমিট করার নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ ধাপ হলো সম্পূর্ণ তথ্য যাচাই করে রিটার্ন সাবমিট করা। এই ধাপে একটু অসতর্কতা থাকলেও রিটার্নে ভুল তথ্য জমা হতে পারে। তাই জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটে সব তথ্য পূরণ করার পর সাবমিট করার আগে প্রতিটি অংশ ভালোভাবে পরীক্ষা করা জরুরি। ব্যক্তিগত পরিচিতি, আয়ের উৎস, ব্যয়, বিনিয়োগ, সম্পদ, দায় এবং পরিশোধিত করের তথ্য সঠিক আছে কি না, তা নিশ্চিত হয়ে নিতে হবে।
প্রথমে ই-রিটার্ন অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত তথ্যের অংশটি যাচাই করবেন। আপনার নাম, টিআইএন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মতারিখ, বর্তমান ঠিকানা এবং অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না দেখবেন। এরপর আয়ের বিবরণীতে বেতন, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি অথবা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ ভালোভাবে মিলিয়ে নিবেন। আপনার প্রকৃত আয়ের সঙ্গে ফরমে উল্লেখ করা আয়ের পরিমাণের কোনো পার্থক্য থাকা উচিত নয়।
আরো পড়ুনঃ
এরপর ব্যয়, বিনিয়োগ ও সম্পদের বিবরণী পরীক্ষা করবেন। ব্যাংকে জমা টাকা, নগদ অর্থ, জমি, বাড়ি, গাড়ি, সঞ্চয়পত্র এবং অন্যান্য সম্পদের তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না নিশ্চিত করবেন। একই সঙ্গে কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে সেটিও যাচাই করবেন। আপনার বিনিয়োগের বিপরীতে প্রযোজ্য কর রেয়াত এবং আগে পরিশোধিত আয়করের তথ্যও ভালোভাবে পরীক্ষা করে নিবেন।সব তথ্য যাচাই করার পর ই-রিটার্ন সিস্টেমে প্রদর্শিত করের হিসাব পুনরায় দেখবেন।
কোনো বকেয়া কর থাকলে নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করবেন। এরপর ওয়েবসাইটে থাকা Review বা Submit Return-সংক্রান্ত অপশন ব্যবহার করে চূড়ান্তভাবে রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা অনুসরণ করবেন। সাবমিট করার আগে নিশ্চিত হয়ে নিবেন যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য অসম্পূর্ণ নেই।সফলভাবে রিটার্ন জমা দেওয়া হলে ওয়েবসাইট থেকে প্রাপ্ত Acknowledgment Slip এবং প্রযোজ্য Tax Certificate ডাউনলোড করে নিজের কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করবেন।
ভবিষ্যতে আয়করসংক্রান্ত প্রয়োজনে এই কাগজপত্র কাজে লাগতে পারে। মনে রাখবেন, একবার ভুল তথ্য জমা দিলে পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন হতে পারে। তাই তাড়াহুড়ো না করে প্রতিটি তথ্য যাচাই করে রিটার্ন সাবমিট করবেন। এভাবেই ঘরে বসে সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পুর্ন করতে পারবেন।
অনলাইনে আয়কর রিটার্ন জমার সমস্যা ও সমাধান
বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। তবে অনেক সময় নতুন করদাতারা রিটার্ন জমা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা, পাসওয়ার্ড ভুলে যাওয়া, ওটিপি না পাওয়া, ব্যক্তিগত তথ্যের ভুল এবং অনলাইন পেমেন্টের সমস্যাগুলো বেশি দেখা যায়। এসব সমস্যা সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে সহজেই সমাধান করা সম্ভব।
অনেক সময় ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে পেজ লোড হতে দেরি হয় অথবা ওয়েবসাইট সাময়িকভাবে কাজ করে না। সাধারণত অতিরিক্ত ব্যবহারকারীর চাপ বা ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে এমন হতে পারে। এ ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করবেন। প্রয়োজনে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে ব্রাউজার রিফ্রেশ করবেন অথবা অন্য ব্রাউজার ব্যবহার করবেন।লগইন করার সময় টিআইএন নাম্বার বা পাসওয়ার্ড ভুল দেখালে প্রথমে নাম্বারটি সঠিকভাবে লিখেছেন কি না যাচাই করবেন।
পাসওয়ার্ড মনে না থাকলে Forgot Password অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। আবার অনেক সময় নিবন্ধিত মোবাইল নাম্বরে ওটিপি আসে না। এমন হলে মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় ওটিপি নেওয়ার চেষ্টা করবেন। একাধিকবার ব্যর্থ হলে ই-রিটার্নের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন।
রিটার্ন ফরম পূরণের সময় ব্যক্তিগত তথ্য, আয়ের পরিমাণ, সম্পদ ও বিনিয়োগের তথ্য দিতে গিয়ে ভুল হতে পারে। এ সমস্যা এড়াতে ফরম পূরণের আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে লিখবেন। কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে অনুমান করে পূরণ করবেন না।অনলাইনে কর পরিশোধের সময় পেমেন্ট আটকে গেলে বা টাকা কেটে নেওয়ার পরও সফল দেখালে সঙ্গে সঙ্গে আবার পেমেন্ট করবেন না।
প্রথমে লেনদেনের অবস্থা যাচাই করবেন এবং পেমেন্টের প্রমাণ সংরক্ষণ করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সেবাদাতার সঙ্গে যোগাযোগ করবেন।মনে রাখবেন, কোনো সমস্যায় পড়লে জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সহায়তা নির্দেশনা অনুসরণ করবেন। প্রয়োজনে কর অফিসের সহায়তা নিন। সতর্কতার সঙ্গে কাজ করলে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার অধিকাংশ সাধারণ সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
শেষকথাঃ ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড
ঘরে বসেই সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমার সম্পূর্ণ গাইড অনুসরণ করে এখন আপনি খুব সহজেই নিজের মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পুর্ন করতে পারবেন। এইর পোস্টটিতে ই-রিটার্ন ওয়েবসাইটে লগইন করা থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য পূরণ, আয় ও ব্যয়ের বিবরণী তৈরি, সম্পদের হিসাব, কর নির্ধারণ এবং অনলাইনে কর পরিশোধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পাশাপাশি রিটার্ন সাবমিট করার আগে তথ্য যাচাই এবং সাধারণ সমস্যার সমাধান সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। তাই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে অনুসরণ করবেন এবং নিজের সব তথ্য সঠিকভাবে প্রদান করবেন। আশা করি, স্বপ্নের পথ আইটি-এর এই পোস্টটি পড়ে আপনার উপকারে আসবে। এই পোস্টটি পড়ে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।নতুন নতুন তথ্য ও প্রযুক্তিবিষয়ক গাইড পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকবেন।

স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url