গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম সম্পর্কে আপনার জানা খুবই প্রয়োজন। আপনার মোবাইল ফোন থেকে ছবি হারিয়ে গেলে অনেক সময় সেগুলো ফিরে পাওয়া কঠিন হয়ে যায়। তাই আপনি প্রয়োজনের ছবি গুলো নিরাপদে রাখতে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন।
সম্পূর্ণ নিয়ম অনুসরণ করলে আপনি ছবিগুলো সম্পূর্ণ গুগল ড্রাইভে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। এই পোস্টটিতে গুগল ড্রাইভে কিভাবে ছবি ব্যাক আপ রাখার নিয়ম সম্পর্কে সহজ ভাবে জানতে পারবেন।
সূচিপত্রঃ গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
- গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
- গুগল ড্রাইভ কি এবং কেন ব্যবহার করবেন
- ছবি ব্যাকআপ রাখার প্রয়োজনীয়তা ও সুবিধা
- গুগল ড্রাইভে ছবি সংরক্ষণের জন্য আগে যা জানবেন
- ছবি ব্যাকআপের জন্য গুগল একাউন্ট তৈরি
- ছবি ব্যাকআপের জন্য ইন্টারনেটের সংযোগের গুরুত্ব
- গুগল ড্রাইভে ছবি আপলোড না হলে করণীয়
- ব্যাকআপ রাখা ছবি ডাউনলোড করার উপায়
- গুগল ড্রাইভের স্টোরেজ পূণ্য হলে সমাধান
- শেষ কথাঃ গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম সম্পর্কে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখ একদম সহজ। ছবি ব্যাকআপ রাখার জন্য আপনাকে প্রথমে মোবাইল থেকে গুগল ড্রাইভ অ্যাপে একাউন্ট খুলতে হবে এবং গুগল একাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপর আপনাকে নিচে থাকা প্লাস (+)আইকনে ক্লিক করে আপলোড অপশন খুঁজতে হবে।
তারপর আপনাকে "Gallery বা Photos"থেকে প্রয়োজনীয় ছবি গুলো বেছে নিবেন। ছবিগুলো সিলেক্ট করার পর আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আপলোড হয়ে গেলে ছবিগুলো গুগলে সংরক্ষিত থাকবে এবং আপনি ইন্টারনেট সংযোগের মাধ্যমে অন্য ডিভাইস থেকে সেগুলো দেখতে পাবেন। কম্পিউটার থেকেও "Drive. Google. com" ওয়েবসাইটে ঢুকে একই ভাবে ছবিগুলো আপলোড করা যায়।
তবে আপনি মনে রাখবেন, গুগল ড্রাইভে ছবি আপলোড করলে যে মোবাইলের সবগুলো ছবি ব্যাকআপ হয় না। নিজে থেকে ব্রেকআপের জন্য গুগল ফটো অ্যাপের ব্যাকআপ অপশন চালু করতে হবে। আপনার নিজের মোবাইল ফোনের ছবিগুলো নিরাপদে রাখতে একাউন্ট সুরক্ষিত রাখবেন এবং স্টোরেজ খালি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন।
গুগল ড্রাইভ কি এবং কেন ব্যবহার করবেন
গুগল ড্রাইভ হল গুগলের একটি অনলাইন ফাইল সংরক্ষণের জন্য সুবিধা বা সেবা প্রদান করে তাকে গুগল ড্রাইভ বলে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য ফাইল সংরক্ষণ করা যায়। গুগল একাউন্ট খোলা থাকলে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ফ্রি পাওয়া যায়, যা জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটো এরমধ্যে ভাগ করা থাকে।গুগল ড্রাইভ ব্যবহারের প্রধান সুবিধা হল, এতে রাখা ফাইল ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস থেকে দেখা যায় ও ডাউনলোড করা যায়।
আরো পড়ুনঃ
গুগল ড্রাইভের প্রয়োজন অনুযায়ী অন্যদের সাথে ফাইল শেয়ার করা সম্ভব হয়ে থাকে। গুগল ড্রাইভে গুরুত্বপূর্ণ ছবি ও ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ করা যায় এবং ডিভাইস পরিবর্তন এর সময় সহজে খুঁজে পাওয়ার জন্য এটি বেশ উপকারী। তবে মনে রাখবেন যে, গুগল ড্রাইভে ফাইল আপলোড করলেই মোবাইলের সম্পূর্ণ ছবি নিজে থেকে সংরক্ষিত হয় না। এজন্য আপনাকে প্রয়োজন অনুযায়ী আলাদা ব্যাকআপের ব্যবস্থা করতে হবে। এবং গুগল ড্রাইভ এর নির্দেশনা অনুযায়ী ছবি ব্যাকআপ দিবেন।
ছবি ব্যাকআপ রাখার প্রয়োজনীয়তা ও সুবিধা
বর্তমান সময়ে আমরা মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ ছবি সংরক্ষণ করে রাখি। এর মধ্যে থাকে পরিবারের স্মরণীয় মুহূর্ত, প্রয়োজনীয় কাগজপত্রের ছবি এবং ব্যক্তিগত স্মৃতি। কিন্তু যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যাই, নষ্ট হয়ে যায় এবং ভুল করে ছবিগুলো ডিলিট করে ফেললে ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য গুলো হারিয়ে যেতে পারে।তাই ছবি গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ দেওয়া খুবই জরুরী। ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ দেওয়া বা রাখার সুবিধাগুলো হল
আপনার মূল ডিভাইস মানে হল আপনার মোবাইল ফোনের সমস্যা হলে অন্য জায়গায় কপি করে রাখা ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য গুলো আবার ফিরে পাওয়ার সুযোগ থাকে। গুগল ডাইভের মতো অনলাইন ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য গুলো স্টোরেজে আপলোড করলেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে অন্য মোবাইল বা কম্পিউটার থেকে এগুলো দেখা যায় ও ডাউনলোড করা যায়। আপনি পাশাপাশি ফোল্ডার তৈরি করে ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন।
গুগল ড্রাইভে ছবি সংরক্ষণের জন্য আগে যা জানবেন
গুগল ড্রাইভের ছবি আপলোড করার জন্য আপনাকে আগে কয়েকটি বিষয়ে জেনে রাখার প্রয়োজন হবে। তার জন্য প্রথমে আপনাকে নিশ্চিত একটা গুগল একাউন্ট আছে কিনা এবং গুগল একাউন্ট খোলা থাকলে সেটি লগইন করতে হবে। এরপর আপনাকে গুগল একাউন্টের স্টোরেজ কতটুকু জায়গা ফাঁকা বা খালি আছে সেটা আপনাকে যাচাই করতে হবে। সাধারণত গুগল একাউন্টে ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায়, যা গুগল ড্রাইভে জিমেইল, এবং গুগল ফটো এরমধ্যে ভাগ করা থাকে।
আপনাকে ছবি আপলোড করার সময় স্থিতিশীল ইন্টারনেট সংযোগে ব্যবহার করবেন। এতে আপলোড করার সময় সমস্যা হওয়ার আশঙ্কা কমে যাবে।আপনি গুরুত্বপূর্ণ ছবিগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য আলাদাভাবে ফোল্ডার তৈরি করবেন। পাশাপাশি আপনার ব্যক্তিগত ছবি আপলোড করার জন্য আগে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবেন,
এবং অপরিচিত কাউকে ছবির অ্যাক্সেস দিবেন না।আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে, গুগল ফটো স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু করা আলাদা বিষয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতি বেছে নিবেন। সর্বশেষে বলি, ছবি আপলোড করা হয়েছে কিনা সেটি যাচাই করে নিবেন। এতে আপনার গুরুত্বপূর্ণ ছবি হারানোর ঝুঁকি কমাতে সাহায্য করবে।
ছবি ব্যাকআপের জন্য গুগল একাউন্ট তৈরি
আপনার মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ছবি অনলাইনে জমা রাখতে হলে একটি গুরুত্বপূর্ণ একাউন্ট থাকা খুবই প্রয়োজন। আপনি একাউন্টের সাহায্যে গুগল ড্রাইভ ব্যবহার করে সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি অন্য ডিভাইস থেকেও দেখতে পারবেন। আপনার যদি আগে কোন জিমেইল খোলা থাকে তাহলে নতুন একাউন্টের প্রয়োজন হয় না, আপনি সেটা দিয়েই গুগল ড্রাইভ একাউন্ট ব্যবহার করতে পারবেন।
আপনার নতুন একাউন্ট তৈরির জন্য মোবাইলের ব্রাউজার থেকে "Google Account" ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনাকে একাউন্ট তৈরির অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর একটি ব্যবহারকারীর নাম ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। গুগল থেকে যদি অতিরিক্ত তথ্য যাচাই তাহলে নিয়ম অনুযায়ী তা সম্পূর্ণ করতে হবে।
আপনার একাউন্ট তৈরি হয়ে গেলে গুগল ড্রাইভ অ্যাপ প্রবেশ করে লগইন করবেন। এবং প্রয়োজনীয় ছবিগুলো আপলোড করবেন। একাউন্টের নিরাপত্তা বজায় রাখতে গিয়ে অন্য কারো সাথে শেয়ার করবেন না। আপনাকে দেখতে হবে যে পর্যাপ্ত স্টোরেজ ফাঁকা বা খালি আছে কিনা। সেটিও আপনাকে নিরাপত্তা দিবে।
ছবি ব্যাকআপের জন্য ইন্টারনেটের সংযোগের গুরুত্ব
গুগল ড্রাইভের ছবি ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ মোবাইল বা কম্পিউটার থেকে ছবি অনলাইনে আপলোড করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় বা দরকার হয়। ইন্টারনেট সংযোগ ছাড়া নতুন ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করা বা অনলাইনে থাকা ছবিগুলো দেখা সম্ভব হয় না। তাই ছবির ব্যাকআপ দেওয়ার আগে আপনার ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা চেক করে নিবেন।
ছবি আপলোড করার সময় স্থিতিশীল ইন্টারনেট ব্যবহার করলে কাজ দ্রুত আপলোড হয়ে যায়। ইন্টারনেট সংযোগ দুর্বল হলে ছবি আপলোড হতে অনেক সময় লেগে যায় অথবা আপলোড সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট সংযোগ ঠিক করে আবার আপলোড করতে হবে।
আরো পড়ুনঃ
অনেকগুলো ছবি একসাথে আপলোড করলে মোবাইলের ডেটা বেশি খরচ হতে পারে। তাই সম্ভব হলে আপনাকে ওয়াই-ফাই ব্যবহার করতে হবে। এছাড়া আপনাকে আপলোড সম্পূর্ণ হয়েছে কিনা গুগল ড্রাইভে যাচাই করতে হবে। মনে রাখবেন যে, ইন্টারনেট সংযোগ থাকলেই ছবি নিজে থেকে বা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়না। এজন্য আপনাকে প্রয়োজন অনুযায়ী ছবি আপলোড করতে হবে অথবা গুগল ফটো এর ব্যাকআপ সুবিধা চালু রাখতে হবে।
গুগল ড্রাইভে ছবি আপলোড না হলে করণীয়
গুগল ড্রাইভের ছবি আপলোড করার সময় অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়া, স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া অথবা অ্যাপ এ সাময়িক ত্রুটি থাকার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করে সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন। প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগ পরীক্ষা করতে হবে।
সংযোগ দুর্বল হলে ভালো নেটওয়ার্ক ব্যবহার করে আবার ছবি আপলোড করতে হবে। এরপর আপনাকে গুগল ড্রাইভ থেকে স্টোরেজ খালি আছে কিনা তা চেক করতে হবে। স্টোরেজ পূর্ণ থাকলে অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করে জায়গা খালি করতে হবে। তবে আপনাকে নিশ্চিত করে নিতে হবে যে এইসব ফাইলের আর কোন প্রয়োজন নেই।
এরপর গুগল ড্রাইভ অ্যাপ বন্ধ করে আবার চালু করতে হবে। প্রয়োজনে অ্যাপটি ভেরিফিকেশন করবেন এবং মোবাইল পুনরায় চালু করার চেষ্টা করবেন। ছবি আপলোডের সময় প্রয়োজনীয় অনুমতি দেওয়া আছে কিনা সেটা চেক করে নিবেন। এই সমস্যা চলতে থাকলে ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ব্যবহার করে দেখবেন। ছবি আপলোড হয়েছে কিনা চেক করে দেখবেন। যাতে একি ছবি বারবার আপলোড না হয়।
ব্যাকআপ রাখা ছবি ডাউনলোড করার উপায়
গুগল ড্রাইভে ব্যাকআপ রাখা ছবি প্রয়োজনের সময় মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপ খুলবেন অথবা কম্পিউটারে ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর যে গুগল একাউন্টের ছবিগুলো সংরক্ষণ করেছেন, সেটি দিয়ে লগইন করবেন। এবার ড্রাইভের ফাইল ও ফোল্ডার প্রয়োজনীয় ছবিটি খুঁজে বের করবেন। মোবাইলে ছবির পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে "Download" অপশন সিলেক্ট করবেন।
আরো পড়ুনঃ
কম্পিউটারের ছবির উপর মাউসের ডান বোতাম ক্লিক করে "Download" সিলেক্ট করবেন। ডাউনলোড সম্পূর্ণ হলে ছবিটি আপনার ডিভাইসে সংরক্ষিত হবে। মোবাইলে সাধারণত "Download" ফোল্ডার পাওয়া যায়, তবে ডিভাইস ভেদে অবস্থান আলাদা হতে পারে। মনে রাখবেন, ছবি ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। ডাউনলোডের আগে মোবাইল বা কম্পিউটার পর্যাপ্ত জায়গা আছে কিনা, তা চেক করবেন। এভাবে সহজেই প্রয়োজনীয় ছবিগুলো আবার ব্যবহার করতে পারবেন।
গুগল ড্রাইভের স্টোরেজ পূণ্য হলে সমাধান
গুগল ড্রাইভে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় স্টোরেজ পূর্ণ হয়ে যায়। সাধারণত একটি গুগল একাউন্টে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায়, যা গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটো এর মধ্যে ভাগ করা থাকে। স্টোরেজ পূর্ণ হলে নতুন বা ফাইল আপলোড করতে সমস্যা হতে পারে।
এই সমস্যা সমাধানের জন্য প্রথমে গুগল ড্রাইভ খুলে অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করবেন। প্রয়োজন নাই এমন বড় ফাইল ডিলিট করে ফেললে কিছু জায়গা খালি হতে পারে। এরপর ডাইভের "Trush" ফোল্ডারে গিয়ে ডিলিট করা ফাইলগুলো স্থায়ীভাবে সরিয়ে ফেলবেন। মনে রাখবেন, ট্র্যাশে থাকা ফাইল ও জায়গা নেই। পাশাপাশি জিমেইলের প্রয়োজনীয় ছবি বা ভিডিও চেক করবেন।
স্টোরেজ আরো প্রয়োজন হলে "Google one" এর মাধ্যমে অতিরিক্ত জায়গা কেনার বিষয় বিবেচনা করতে পারেন। তবে ফাইল ডিলিট করার আগে নিশ্চিত হবেন, সেগুলোর প্রয়োজনীয় কপি অন্য কোথাও রয়েছে কিনা। নিয়মিত স্টোরেজ চেক করলে ছবি ব্যাকআপ রাখার সময় অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সহজ হবে।
শেষ কথাঃ গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম
গুগল ড্রাইভে ছবি ব্যাকআপ রাখার নিয়ম সম্পর্কে আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন। গুগল ড্রাইভ ছবি ও স্মৃতি সংরক্ষণের একটি সহজ উপায়। সঠিক নিয়ম অনুসরণ করলে মোবাইল বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ছবিগুলো আপলোড করলে সেগুলো অনলাইনে জমা রাখতে পারবেন। পরবর্তীতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে অন্য ডিভাইস থেকে ছবিগুলো দেখতে ও ডাউনলোড দিতে পারবেন। ছবিগুলো ব্যাকআপ রাখার আগে গুগল একাউন্টে পর্যাপ্ত স্টোরেজ আছে কিনা চেক করে নিবেন।
মনে রাখবেন, গুগল ড্রাইভ আপলোড করা এবং গুগল ফটো স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু করা আলাদা বিষয়। তাই নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করবেন। নিয়মিত ছবিগুলো ব্যাকআপ রাখলে গুরুত্বপূর্ণ ছবি হারানো ঝুঁকি কমে। এই পোস্টটি পড়ে যদি আপনার উপকার মনে হয় তাহলে আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিবেন এবং আরো এরকম প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে আমাদের পোস্টটি নিয়মিত পড়বেন। ধন্যবাদ স্বপ্নের পথ আইটি সাথে থাকার জন্য।



স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url