উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
বর্তমানে উইন্ডোজ ১১ আধুনিক কম্পিউটারে ব্যবহৃত একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত । আপনারা কম্পিউটারে উইন্ডোজ ১১ নতুন করে ইনস্টল করতে পারবেন নিজে নিজেই ।
তবে সঠিক নিয়ম না জানলে ইনস্টলেশনের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।এই পোস্টটিতে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি নিয়ে ধাপে ধাপে আজকে আলোচনা করা হবে।
সুচিপত্রঃ উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
- উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
- ইনস্টলেশনের আগে ডেটা ব্যাকআপ নেওয়া কেন গুরুত্বপূর্ণ
- উইন্ডোজ ১১ বুটেবল পেনড্রাইভ তৈরির সম্পূর্ণ নিয়ম
- Rufus দিয়ে সহজেই বুটেবল USB তৈরি করার নিয়ম
- BIOS সেটিং পরিবর্তন করে USB থেকে বুট করার উপায়
- উইন্ডোজ ১১ ক্লিন ইনস্টলের সহজ নির্দেশিকা
- উইন্ডোজ ১১ ইনস্টলের পর জরুরি করণীয়
- উইন্ডোজ ১১ ইনস্টলের সময় যেসব সমস্যা হতে পারে ও সমাধান
- উইন্ডোজ ১১ এর সেরা ফিচারগুলো যা আপনার জানা দরকার
- পিসির পারফরম্যান্স অপটিমাইজ করে গতি বাড়ানোর সহজ উপায়
- TPM না থাকলেও পুরনো পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টলের উপায়
- উইন্ডোজ ১১ আপগ্রেডের পর যেসব সেটিংস পরিবর্তন করবেন
উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
উইন্ডোজ ১১ ইনস্টল করার আগে প্রথমে কম্পিউটারটি এই অপারেটিং সিস্টেমের সর্বনিম্ন প্রয়োজনীয়তা পূরণ করে কি না তা যাচাই করা জরুরি। Microsoft এর তথ্য অনুযায়ী, কমপক্ষে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি সংরক্ষণক্ষমতা, ১ গিগাহার্টজ বা তার বেশি গতির ২ বা ততোধিক কোরের উপযুক্ত ৬৪ বিট প্রসেসর, ইউইএফআই নিরাপদ চালু ব্যবস্থা এবং টিপিএম ২.০ প্রয়োজন।
কইনস্টল করার আগে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল অন্য ড্রাইভ, ইউএসবি বা অনলাইন সংরক্ষণস্থলে ব্যাকআপ করে রাখুন। এরপর Microsoft এর অফিসিয়াল উইন্ডোজ ১১ ডাউনলোড পেজ থেকে ইনস্টলেশন তৈরির সফটওয়্যার ডাউনলোড করে একটি খালি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ইনস্টলেশন মাধ্যম তৈরি করতে পারেন।ইউএসবিতে অন্তত ৮ জিবি জায়গা থাকা ভালো এবং মাধ্যম তৈরির সময় ইউএসবির আগের তথ্য মুছে যেতে পারে।
ইউএসবি প্রস্তুত হলে সেটি কম্পিউটারে সংযুক্ত করে কম্পিউটার চালু করুন।প্রয়োজন অনুযায়ী বুট মেনু খুলে ইউএসবি ড্রাইভ নির্বাচন করুন। এরপর উইন্ডোজ সেটআপ চালু হলে ভাষা ও কিবোর্ডের সেটিং নির্বাচন করে উইন্ডোজ ১১ ইনস্টল করার অপশনে এগিয়ে যেতে হবে। পণ্য চাবি চাইলে বৈধ লাইসেন্স অনুযায়ী তথ্য দিতে হবে। আগে থেকে ডিজিটাল লাইসেন্স থাকলে Microsoft এর নির্দেশনা অনুযায়ী পরে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হতে পারে।
নতুন করে ইনস্টল করলে পুরোনো ফাইল, অ্যাপ ও সেটিংস মুছে যেতে পারে। তাই ভুল করে প্রয়োজনীয় বিভাজন বা ড্রাইভ নির্বাচন করা যাবে না। ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার কয়েকবার পুনরায় চালু হতে পারে। এরপর প্রাথমিক সেটআপ সম্পূর্ণ করে ইন্টারনেটে সংযোগ দিন এবং প্রয়োজনীয় উইন্ডোজ হালনাগাদ ও চালক সফটওয়্যার ইনস্টল করুন।ইনস্টলেশনের সময় বিদ্যুৎ সংযোগ স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ। ল্যাপটপ হলে চার্জার সংযুক্ত রাখবেন।
ইনস্টলেশনের আগে ডেটা ব্যাকআপ নেওয়া কেন গুরুত্বপূর্ণ
কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করার আগে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নেওয়া সব থেকে জরুরি। কারণ ইনস্টলেশনের সময় ভুল ড্রাইভ নির্বাচন, ফরম্যাট বা অন্য কোনো সমস্যার কারণে কম্পিউটারে থাকা প্রয়োজনীয় ফাইল ডিলেট হয়ে যেতে পারে। আগে থেকেই ব্যাকআপ রাখলে কোন সমস্যার কারনে গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি কমে যায়।
ব্যাকআপ নেওয়ার সময় প্রথমে ব্যক্তিগত ছবি, ভিডিও, প্রয়োজনীয় নথি, অফিসের ফাইল, শিক্ষাসংক্রান্ত তথ্য এবং গুরুত্বপূর্ণ কাজের ফাইলগুলো সংরক্ষণ করবেন।এছাড়া কম্পিউটারের ডকুমেন্টস বা ডাউনলোডস ও ছবির ফোল্ডার ভালোভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ফাইলগুলো আলাদা করে রাখবেন। গুরুত্বপূর্ণ বুকমার্ক বা অন্য প্রয়োজনীয় তথ্য থাকলে সেগুলোরও নিরাপদ জায়গায় কপি করে রাখলে সবথেকে ভালো।
ব্যাকআপ সংরক্ষণের জন্য ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ,বাহিরের হার্ডডিস্ক বা নির্ভরযোগ্য অনলাইন সংরক্ষণ ব্যবস্থা ব্যবহার করা যায়। গুরুত্বপূর্ণ ফাইল হলে সম্ভব হলে একাধিক জায়গায় কপি করে রাখবেন। এতে একটি সংরক্ষণ মাধ্যম নষ্ট হয়ে গেলেও অন্য জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ফিরে পাওয়া সম্ভব হবে।ততবে শুধু ফাইল কপি করলেই ব্যাকআপ সম্পুর্ন হয়েছে এটা মনে করা উচিত নয়। ব্যাকআপ করা ফাইলগুলো ঠিকভাবে খোলা যাচ্ছে কি না
এবং প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষিত হয়েছে কি না, তা ইনস্টলেশনের আগে অবশ্যই পরীক্ষা করে নিবেনবিশেষ করে উইন্ডোজ নতুন করে ইনস্টল করার সময় ড্রাইভ নির্বাচন খুব সতর্কতার সঙ্গে করতে হবে। ভুল ড্রাইভ নির্বাচন করলে গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যেতে পারে। তাই ইনস্টলেশনের আগে সম্পূর্ণ তথ্য ব্যাকআপ নেওয়া নিরাপদ ইনস্টলেশনের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এতে গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ থাকে এবং প্রয়োজন হলে পরে সহজেই ফাইলগুলো ফিরে পাওয়া যায়।
উইন্ডোজ ১১ বুটেবল পেনড্রাইভ তৈরির সম্পূর্ণ নিয়ম
উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য বুটেবল পেনড্রাইভ তৈরি করা একটি সহজ নিয়ম। এর মাধ্যমে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায়। প্রথমে কমপক্ষে ৮ জিবি ধারণক্ষমতার একটি খালি পেনড্রাইভ সংগ্রহ করবেন। বুটেবল তৈরি করার সময় পেনড্রাইভের আগের সব তথ্য মুছে যেতে পারে। তাই প্রয়োজনীয় ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল আগে নিরাপদ জায়গায়ঙ্কপি করে রাখবে।এরপর মাইক্রোসফট এর অফিসিয়াল উইন্ডোজ ১১ ডাউনলোড পেজে প্রবেশ করবেন।
সেখানে উইন্ডোজ ১১ ইনস্টলেশন মিডিয়া তৈরির জন্য মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করবেন। সফটওয়্যারটি চালু করে প্রয়োজনীয় শর্ত মেনে সম্মতি দিবেন। এরপর অন্য কম্পিউটারের জন্য ইনস্টলেশন মাধ্যম তৈরির অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যাবেন।পরের ধাপে উইন্ডোজ ১১ এর ভাষা ও সংস্করণ নির্বাচন করুন। এরপর ইউএসবি ফ্লাশ ড্রাইভ অপশন সিলেক্ট করে next এ চাপ দিবেন। কম্পিউটারে আগে থেকে সংযুক্ত পেনড্রাইভটি তালিকা থেকে সিলেক্ট করবেন।
এখানে সঠিক পেনড্রাইভ সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিলেক্ট করা পেনড্রাইভের আগের তথ্য মুছে গিয়ে নতুন ইনস্টলেশন ফাইল সংরক্ষিত হবে।এখন Media Creation Tool ইন্টারনেট থেকে প্রয়োজনীয় উইন্ডোজ ১১ ফাইল ডাউনলোড করবে এবং স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভে ইনস্টলেশন মাধ্যম তৈরি করবে। ইন্টারনেটের গতি অনুযায়ী এই কাজে কিছু সময় লাগতে পারে। তাই প্রক্রিয়া চলাকালীন পেনড্রাইভ খুলবেন না এবং কম্পিউটারের ইন্টারনেট সংযোগ চালু রাখবেন।
প্রক্রিয়া সম্পুর্ন হলে পেনড্রাইভটি বুটেবল হিসেবে প্রস্তুত হয়ে যাবে। এরপর কম্পিউটার বন্ধ করে পেনড্রাইভ সংযুক্ত অবস্থায় চালু করে বুট মেনু থেকে USB নির্বাচন করতে পারবেন। তারপর উইন্ডোজ ১১ ইনস্টলেশনের ধাপগুলো অনুসরণ করবেন। ইনস্টলেশনের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ দিবেন এবং ভুল ড্রাইভ নির্বাচন করা থেকে সতর্ক থাকবেন। বুটেবল পেনড্রাইভ তৈরির পর সেটি নিরাপদে সংরক্ষণ করবেন, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে আবার সহজেই ব্যবহার করা যায় ইচ্ছামতো।
Rufus দিয়ে সহজেই বুটেবল USB তৈরি করার নিয়ম
Rufus ব্যবহার করে উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য বুটেবল USB তৈরি করা খুব সহজ। এই কাজের জন্য প্রথমে একটি খালি পেনড্রাইভ এবং উইন্ডোজ ১১ এর ISO ফাইল সংগ্রহ করবেন। পেনড্রাইভে গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকলে শুরু করার আগে অন্য জায়গায় কপি করে রাকবেন। কারণ বুটেবল USB তৈরির সময় পেনড্রাইভের আগের তথ্য ডিলেট হয়ে যেতে পারে।প্রথমে Rufus সফটওয়্যারটি চালু করে পেনড্রাইভ কম্পিউটারে সাথে সংযুক্ত করবেন।
Rufus এর Device অংশে আপনার পেনড্রাইভের নাম দেখা যাচ্ছে কি না, তা ভালোভাবে যাচাই-বাচাই করবেন । এরপর Boot selection থেকে ISO ফাইল সিলেক্ট করার অপশন বেছে নিয়ে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। কম্পিউটারে সংরক্ষিতউইন্ডোজ ১১ এর ISO ফাইলটি খুঁজে সিলেক্ট করবেন ।এরপর Partition scheme এর জায়গায় GPT অথবা MBR সিলেক্ট করতে হবে। আপনার কম্পিউটার যদি আধুনিক UEFI পদ্ধতি ব্যবহার করে, তাহলে সাধারণত GPT সিলেক্ট করা হয়।
পুরোনো কম্পিউটারে MBR প্রয়োজন হতে পারে। তবে সিলেক্ট করার আগে কম্পিউটারের বুট পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হয়ে নিলে ভাল।সব সেটিংস ঠিক আছে কি না দেখে এবার Start বাটনে ক্লিক করবেন । Rufus পেনড্রাইভের পুরোনো তথ্য মুছে ফেলার বিষয়ে সতর্কবার্তা দেখালে সেটি ভালোভাবে পড়ে নিশ্চিত করুন। এরপর বুটেবল USB তৈরির কাজ শুরু হবে।
এই সময় পেনড্রাইভ খুলবেন না এবং কম্পিউটার বন্ধ করবেন না।কাজ শেষ হলে Rufus-এ প্রক্রিয়াটির সম্পুর্ন হওয়ার নির্দেশনা দেখা যাবে। এরপর নিরাপদভাবে পেনড্রাইভটি ব্যবহার করে কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেন। ইনস্টলেশনের আগে গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ রাখা এবং সঠিক ড্রাইভ সিলেক্ট করা খুবই জরুরি। এতে ভুলের কারণে তথ্য হারানোর ঝুঁকি কমে যাবে ।
BIOS সেটিং পরিবর্তন করে USB থেকে বুট করার উপায়
কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল ও সফটওয়্যারের মেরামত বা অন্য কোনো বুটেবল USB ব্যবহার করতে হলে USB থেকে কম্পিউটার চালু করে রাখতে হতে পারে। এজন্য BIOS বা আধুনিক কম্পিউটারে UEFI সেটিংসে গিয়ে USB ড্রাইভকে বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করতে হয়।প্রথমে বুটেবল USB পেনড্রাইভটি কম্পিউটারের USB পোর্টে সংযুক্ত করবেন। এরপর কম্পিউটারটিকে রিস্টার্ট দিবেন। কম্পিউটার চালু হওয়ার সময় BIOS/UEFI প্রবেশের জন্য নির্দিষ্ট কী বারবার চাপবেন।
সাধারণত ডিলেট F2, F10, F12 অথবা Esc কী ব্যবহার করা হয়। তবে কম্পিউটার বা মাদারবোর্ডের মডেল অনুযায়ী কী ভিন্ন হতে পারে।BIOS/UEFI মেনুতে প্রবেশ করার পর Boot Options অথবা Boot Priority নামে থাকা অপশনটি খুঁজে নিবেন। সেখানে USB ড্রাইভের নাম বা USB Storage Device দেখতে পাওয়া যাবে। USB ড্রাইভটিকে Boot Priority তালিকার প্রথম অবস্থানে রাখবেন।
অনেক কম্পিউটারে নির্দেশনা অনুযায়ী F5/F6, +/− বা অন্য কোনো কী ব্যবহার করে বুট অর্ডার পরিবর্তন করা যায়।বুট অর্ডার পরিবর্তন করার পর Save & Exit সিলেক্ট করে সেটিংস সংরক্ষণ করবেন। অনেক BIOS/UEFI-তে F10 চাপলে পরিবর্তন সংরক্ষণ করে বের হওয়ার অপশন আসে। এরপর কম্পিউটার পুনরায় চালু হলে USB সঠিকভাবে বুটেবল থাকলে সেটি থেকে বুট হওয়ার কথা।USB থেকে বুট না হলে প্রথমে USB পেনড্রাইভটি ঠিকভাবে বুটেবল করা হয়েছে কি না চেক করবেন।
এরপর BIOS/UEFI-তে USB ড্রাইভ শনাক্ত হচ্ছে কি না দেখুন। প্রয়োজনে কম্পিউটার চালুর সময় Boot Menu খুলে USB ড্রাইভটি সরাসরি নির্বাচন করা যায়। BIOS/UEFI-এর অপশন কম্পিউটারভেদে কিছুটা আলাদা হতে পারে। এভাবে USB কে অগ্রাধিকার দিলে কম্পিউটার হার্ডডিস্কের পরিবর্তে USB থেকে প্রয়োজনীয় ইনস্টলেশন বা মেরামতের পরিবেশ চালু করতে পারবে। কাজ শেষে চাইলে Boot Priority আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারেন। যখন প্রয়োজন হয়, তখনই।
উইন্ডোজ ১১ ক্লিন ইনস্টলের সহজ নির্দেশিকা
কম্পিউটার ধীর হয়ে গেলে বা পুরোনো উইন্ডোজ এর সমস্যা দেখা দিলে কিংবা নতুনভাবে সিস্টেম সাজাতে চাইলে উইন্ডোজ ১১ ক্লিন ইনস্টল করতে পারবেন । ইনস্টলেশনের আগে ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য তথ্য অন্য ড্রাইভ, পেনড্রাইভ বা ক্লাউডে ব্যাকআপ করে রাখবেন। কারণ ক্লিন ইনস্টলের সময় সিলেক্ট পার্টিশনের তথ্য ডিলেট হয়ে যেতে পারে।প্রথমে উইন্ডোজ ১১ এর বুটেবল পেনড্রাইভ কম্পিউটারে সংযুক্ত করবেন।
এরপর কম্পিউটার চালু করে Boot Menu অথবা BIOS এ প্রবেশ করবেন এবং USB ড্রাইভ থেকে বুট করার অপশন সিলেক্ট করবেন। উইন্ডোজ সেটাপ চালু হলে ভাষা, সময় ও কিবোর্ডের ধরন ঠিক করে Next চাপবেন। এরপর Install now সিলেক্ট করবেন।প্রোডাক্ট কী চাইলে আপনার বৈধ Product Key লিখবেন। কী না থাকলে I don't have a product key সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে পারেন।এরপর লাইসেন্সের সঙ্গে মিল রেখে উইন্ডোজ ১১ এর Edition সিলেক্ট করবেন এবং লাইসেন্সের শর্তে মত দিবেন।
ইনস্টলেশনের ধরন জানতে চাইলে Custom: Install Windows only অপশন সিলেক্ট করবেন। এবার কম্পিউটারের ড্রাইভ ও পার্টিশন দেখা যাবে।উইন্ডোজ ইনস্টল করার জন্য পার্টিশন শনাক্ত করবেন। ক্লিন ইনস্টল করতে পুরোনো উইন্ডোজ সংক্রান্ত পার্টিশন প্রয়োজন অনুযায়ী Delete করে Unallocated Space তৈরি করবেন। তবে ভুল পার্টিশন ডিলেট করে ফেললে গুরুত্বপূর্ণ তথ্য হারাতে পারেন। তাই পার্টিশন ডিলেট করে ফেলার আগে ফাইল আছে কি না চেক করে নিবেন।
এরপর Unallocated Space সিলেক্ট করে Next চাপ দিবেন।উইন্ডোজ ১১ ইনস্টল হওয়া শুরু হবে। প্রক্রিয়াটি শেষ হতে কিছু সময় লাগতে পারে এবং কম্পিউটার কয়েকবার Restart হতে পারে। ইনস্টলেশন শেষে অঞ্চল, কিবোর্ড, ইন্টারনেট ও Microsoft Account এর প্রয়োজনীয় সেটিংস সম্পুর্ন করবেন। কম্পিউটার চালু হওয়ার পর Windows Update থেকে আপডেট ও প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করবেন। সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে কম্পিউটারটি ব্যবহার উপযোগী করবেন।
উইন্ডোজ ১১ ইনস্টলের পর জরুরি করণীয়
কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করার পর কিছু জরুরি কাজ করা প্রয়োজন। এগুলো সঠিকভাবে সম্পুর্ন করলে কম্পিউটারের নিরাপত্তা, কর্মক্ষমতা এবং স্থিতিশীলতা ভালো থাকে। প্রথমে কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করবেন। এরপর Settings খুলে Windows Update অপশনে গিয়ে Check for updates সিলেক্ট করবেন। নতুন আপডেট পাওয়া গেলে সেগুলো ডাউনলোড ও ইনস্টল করবেন এবং প্রয়োজন হলে কম্পিউটার Restart করবেন।
এরপর প্রয়োজনীয় ড্রাইভারগুলো সঠিকভাবে ইনস্টল হয়েছে কি না পরীক্ষা করবেন। বিশেষ করে Display, Audio, Network এবং Chipset Driver ঠিকমতো কাজ করছে কি না নিশ্চিত করবেন। কোনো ড্রাইভার না থাকলে কম্পিউটারের প্রস্তুতকারকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সঠিক ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করবেন।Windows Security সক্রিয় আছে কি না পরীক্ষা করবেন। Virus & threat protection চালু রাকবেন এবং নিয়মিত নিরাপত্তা আপডেট গ্রহণ করবেন।
এরপর Date, Time, Language এবং Keyboard এর সেটিংস নিজের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিন। Microsoft Account ব্যবহার করলে প্রয়োজনীয় একাউন্ট সেটিংসও সম্পুর্ন করবেন।এবার দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার যেমন Chrome, অফিস সফটওয়্যার, PDF Reader, মিডিয়া প্লেয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করতের পারবেন।
তবে অপরিচিত বা অপ্রয়োজনীয় সফটওয়্যার এড়িয়ে চলবেন। গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের জন্য Documents, Pictures ও অন্যান্য ফোল্ডার গুছিয়ে নিবেন এবং নিয়মিত ব্যাকআপ দিবেন।সবশেষে অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল সরিয়ে কম্পিউটারের স্টোরেজ খালি রাখবেন। Recycle Bin পরিষ্কার করবেন এবং কম্পিউটার Restart দিয়ে সবকিছু স্বাভাবিকভাবে কাজ করছে কি না চেক করবেন।
এভাবে উইন্ডোজ ১১ ইনস্টলের পর আপডেট, ড্রাইভার, নিরাপত্তা, প্রয়োজনীয় সফটওয়্যার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেটিংস সম্পুর্ন করলে কম্পিউটারটি নিরাপদ, দ্রুত এবং নিয়মীত ব্যবহারের জন্য রেডি থাকবে। প্রয়োজনে Restore point তৈরি করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো সফটওয়্যার বা ড্রাইভারের সমস্যায় আগের অবস্থায় ফিরে যেতে পারবেন সহজেই ।
উইন্ডোজ ১১ ইনস্টলের সময় যেসব সমস্যা হতে পারে ও সমাধান
উইন্ডোজ ১১ ইনস্টলের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি সঠিক কারণ জানা থাকে বেশিরভাগ সমস্যাই সহজেই সমাধান করা যাই। প্রথমে যদি USB থেকে কম্পিউটার বুট না হয়, তাহলে Boot Menu বা BIOS এ গিয়ে USB ড্রাইভটি সঠিকভাবে সিলেক্ট করবেন। প্রয়োজন হলে পেনড্রাইভটি আবার বুটেবল করে নিবেন।Windows Setup চালুর সময় কোনো ত্রুটি দেখালে উইন্ডোজ ১১ এর সঠিক ISO ফাইল ব্যবহার করা এবং বুটেবল USB নতুন তৈরি করলে ভালো।
ইনস্টলেশনের সময় হার্ডড্রাইভ বা SSD দেখা না গেলে BIOS এ স্টোরেজ সেটিংস চেক করবেন । পাশাপাশি ড্রাইভের সংযোগ ঠিক আছে কি না নিশ্চিত করুন।ইনস্টল করার সময় পর্যাপ্ত জায়গা না থাকলে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে প্রয়োজনীয় স্টোরেজ খালি করবেন। পার্টিশন নির্বাচন করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। ভুল পার্টিশন ডিলেট করলে গুরুত্বপূর্ণ তথ্য স্থায়ীভাবে ফরম্যাট হয়ে যেতে পারে। তাই ক্লিন ইনস্টলের আগে প্রয়োজনীয় ফাইল অবশ্যই ব্যাকআপ রাখবেন।
TPM 2.0 বা Secure Boot সংক্রান্ত সমস্যা হলে কম্পিউটারের UEFI সেটিংসে সমর্থিত এবং সক্রিয় আছে কি না চেক করবেন। তবে আপনার কম্পিউটার উইন্ডোজ ১১ এর সর্বনিম্ন হার্ডওয়্যার প্রয়োজনীয়তা পূরণ করে কি না আগে নিশ্চিত হওয়া জরুরি।ইনস্টলেশনের মাঝখানে কম্পিউটার বারবার Restart হলে USB বুট অগ্রাধিকার চেক করবেন। Setup শেষ হওয়ার পর আবার USB থেকে বুট না করে অভ্যন্তরীণ SSD বা HDD সিলেক্ট করবেন।
এছাড়া ইনস্টলেশনের সময় বিদ্যুৎ সংযোগ স্থিতিশীল রাখবেন এবং অপ্রয়োজনীয় USB ডিভাইস খুলে রাখবেন। সমস্যা সমাধান না হলে মাইক্রসফট এর অফিসিয়াল নির্দেশিকা করবেন। ইনস্টলেশনের সময় কোনো Error Code দেখালে সেটি লিখে রাখবেন, কারণ নির্দিষ্ট কোডের মাধ্যমে সমস্যার কারণ শনাক্ত করা সহজ হয়। স্থিতিশীল ইন্টারনেট ব্যবহার করবেন এবং Setup চলাকালে কম্পিউটার হঠাৎ বন্ধ করবেন না।
উইন্ডোজ ১১ এর সেরা ফিচারগুলো যা আপনার জানা দরকার
উইন্ডোজ ১১ শুধু নতুন ডিজাইনের সফটওয়্যার নয়, এতে কাজকে সহজ ও দ্রুত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এর আধুনিক Start Menu ও Taskbar থেকে প্রয়োজনীয় অ্যাপ দ্রুত খুঁজে পাওয়া যায়। নতুন Settings অ্যাপের মাধ্যমে বিভিন্ন সিস্টেম সেটিংস সহজে পরিবর্তন করা যায়।উইন্ডোজ ১১ এর অন্যতম দরকারি ফিচার হলো Snap Layouts। এর সাহায্যে একই স্ক্রিনে একাধিক অ্যাপ সুন্দরভাবে সাজিয়ে একসঙ্গে কাজ করা যায়।
Snap Groups ব্যবহার করে সাজানো অ্যাপগুলোর অবস্থান সংরক্ষণ করা যায়। Virtual Desktops ফিচারের মাধ্যমে অফিস, পড়াশোনা বা ব্যক্তিগত কাজের জন্য আলাদা ডেস্কটপ তৈরি করা সম্ভব।File Explorer এর নতুন নকশা ফাইল খোঁজা ও ব্যবস্থাপনা আরও সহজ করেছে। Windows Search ব্যবহার করে অ্যাপ, ফাইল, সেটিংস এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়। Widgets এর মাধ্যমে আবহাওয়া, খবর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য এক জায়গায় দেখা যায়।
উইন্ডোজ ১১ এ Windows Security ব্যবহার করে ভাইরাস ও বিভিন্ন নিরাপত্তা হুমকি থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখা যায়। Windows Update এর মাধ্যমে নিয়মিত সিস্টেম ও নিরাপত্তা আপডেট পাওয়া যায়। এছাড়া Microsoft Store থেকে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়।গেম খেলার জন্য উইন্ডোজ ১১ এ Auto HDR এবং DirectStorage এর মতো প্রযুক্তি রয়েছে, যা সমর্থিত হার্ডওয়্যার ও গেমে উন্নত অভিজ্ঞতা দিতে পারে।
Touchscreen ডিভাইসের জন্য উন্নত স্পর্শ নিয়ন্ত্রণও রয়েছে। পাশাপাশি Quick Settings, উন্নত মাল্টিটাস্কিং এবং নতুন নোটিফিকেশন ব্যবস্থার কারণে নিয়মীত কাজ আরও সুন্দর হয়।আরেকটি সুবিধা হলো উইন্ডোজ ১১ এর নতুন ডিজাইন বিভিন্ন স্ক্রিনে ব্যবহারকে আরও পরিষ্কার ও গোছানো করে। সমর্থিত কম্পিউটারে Windows Hello ব্যবহার করে মুখ বা আঙুলের মাধ্যমে দ্রুত সাইন ইন করা যায়। Bluetooth ও Wi-Fi সংযোগের দ্রুত সেটিংসও প্রয়োজনীয় ডিভাইস ব্যবহারে বাড়তি সুবিধা দেয়।
পিসির পারফরম্যান্স অপটিমাইজ করে গতি বাড়ানোর সহজ উপায়
কম্পিউটার ধীর হয়ে গেলে কাজের গতি কমে যায় এবং সাধারণ কাজ করতেও বেশি সময় লাগে। কিছু সহজ নিয়ম মেনে চললে পিসির পারফরম্যান্স উন্নত করা যায়। প্রথমে অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপ সরিয়ে ফেলুন। উইন্ডোজ ১১ এর Settings থেকে Apps অপশনে গিয়ে যেসব সফটওয়্যার ব্যবহার করবেন না, সেগুলো আনইনস্টল করবেন ।এরপর Temporary Files পরিষ্কার করবেন।
এজন্য Settings থেকে System, তারপর Storage এবং Temporary files অপশনে গিয়ে প্রয়োজন নেই এমন ফাইল সিলেক্ট করে Remove files চাপ দিবেন। তবে কোনো ফাইল ডিলেট করার আগে সেটি প্রয়োজনীয় কি না নিশ্চিত হয়ে নিবেন।কম্পিউটার চালু হওয়ার সময় অপ্রয়োজনীয় অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চালু হলে সিস্টেম ধীর হতে পারে। Task Manager এর Startup apps বিভাগ থেকে অপ্রয়োজনীয় অ্যাপ Disable করুন। এতে Windows চালু হওয়ার সময় কম সময় লাগতে পারে।
উইন্ডোজ এবং প্রয়োজনীয় ড্রাইভার নিয়মিত আপডেট রাখবেন। বিশেষ করে Graphics, Chipset ও Network Driver সঠিকভাবে ইনস্টল আছে কি না পরীক্ষা করবেন। একই সঙ্গে Windows Security ব্যবহার করে ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করবেন।স্টোরেজে পর্যাপ্ত খালি জায়গা রাখবেন। SSD ব্যবহার করলে সাধারণত উইন্ডোজ ও অ্যাপ দ্রুত চালু হতে পারে। প্রয়োজনীয় ফাইল অন্য ড্রাইভ বা বাহ্যিক স্টোরেজে সরিয়ে সিস্টেম ড্রাইভে জায়গা খালি রাখতে পারবেন।
একসঙ্গে অনেক অ্যাপ চালু না রেখে প্রয়োজন শেষে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন। ব্রাউজারে অতিরিক্ত ট্যাব ও অপ্রয়োজনীয় এক্সটেনশন কমিয়ে দিন। কম্পিউটার নিয়মিত Restart করবেন। অতিরিক্ত গরম হলে কর্মক্ষমতা কমে যেতে পারে, তাই ফ্যান ও ভেন্ট পরিষ্কার রাখবেন এবং বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করবেন। প্রয়োজন অনুযায়ী RAM বাড়ানো বা পুরোনো HDD এর পরিবর্তে SSD ব্যবহার করলে পিসির গতি বাড়তে পারে। তবে হার্ডওয়্যার পরিবর্তনের আগে কম্পিউটারের মাদারবোর্ডের সামঞ্জস্যতা চেক করবেন।
TPM না থাকলেও পুরনো পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টলের উপায়
কিছু পুরনো কম্পিউটারে TPM 2.0 বা Secure Boot না থাকায় সাধারণ নিয়মে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তবে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে কিছু অসমর্থিত কম্পিউটারে উইন্ডোজ ১১ সেটআপ চালানো সম্ভব। এজন্য প্রথমে গুরুত্বপূর্ণ ফাইল অন্য ড্রাইভ, পেনড্রাইভ বা ক্লাউডে ব্যাকআপ করে রাখবেন। এরপর উইন্ডোজ ১১ এর নির্ভরযোগ্য ISO ফাইল সংগ্রহ করে একটি বুটেবল USB তৈরি করবেন। বুটেবল USB তৈরি করার জন্য Rufus এর মতো টুল ব্যবহার করা যাবে।
USB সংযুক্ত করে Rufus চালু করবেন এবং উইন্ডোজ ১১ ISO ফাইল সিলেক্ট করবেন। Start চাপলে কিছু সংস্করণে Windows User Experience সংক্রান্ত অপশন দেখা যেতে পারে। সেখানে TPM 2.0 এবং Secure Boot-এর প্রয়োজনীয়তা এড়িয়ে ইনস্টল করার অপশন থাকলে সেটি নির্বাচন করা যায়। এরপর প্রক্রিয়া শেষ হলে USB থেকে কম্পিউটার বুট করবেন।Windows Setup চালু হলে ভাষা, সময় ও কিবোর্ড সিলেক্ট করে Install now চাপ দিবেন।
Product Key চাইলে বৈধ কী লিখুন অথবা I don't have a product key সিলেক্ট করবেন । এরপর প্রয়োজনীয় Edition সিলেক্ট করে Custom Installation বেছে নিবেন । সঠিক পার্টিশন সিলেক্ট করে উইন্ডোজ ইনস্টল শুরু করবেন ।তবে TPM বা Secure Boot এর প্রয়োজনীয়তা এড়িয়ে উইন্ডোজ ১১ ইনস্টল করলে Microsoft এর অফিসিয়াল সমর্থন ও ভবিষ্যৎ আপডেটের নিশ্চয়তা নাও থাকতে পারে। এছাড়া পুরনো হার্ডওয়্যারে কর্মক্ষমতা বা ড্রাইভার, সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে
তাই ইনস্টলের আগে কম্পিউটারের হার্ডওয়্যার সামঞ্জস্যতা যাচাই করবেন এবং সম্ভব হলে গুরুত্বপূর্ণ ডেটার সম্পূর্ণ ব্যাকআপ রাখবেন। অচেনা ISO বা পরিবর্তিত Windows ফাইল ব্যবহার না করে বিশ্বস্ত উৎস থেকে ইনস্টলেশন ফাইল সংগ্রহ করবেন। ইনস্টলেশন শেষে Windows Update ও প্রয়োজনীয় ড্রাইভার চেক করবেন। সমস্যা হলে আগের সিস্টেমে ফিরে যাওয়ার ব্যবস্থা রাখবেন।
উইন্ডোজ ১১ আপগ্রেডের পর যেসব সেটিংস পরিবর্তন করবেন
উইন্ডোজ ১১ আপগ্রেড করার পর সেটিংস পরিবর্তন করলে কম্পিউটার ব্যবহার করা নিরাপদ ও দ্রুত গতি হবে। প্রথমে Settings থেকে Windows Update খুলে সর্বশেষ আপডেট ইনস্টল হয়েছে কি না চেক করবেন । এরপর Windows Security চালু আছে কি না নিশ্চিত করবেন ।Privacy & security বিভাগে গিয়ে Location, Diagnostics ও গোপনীয়তা বা সংক্রান্ত সেটিংস পর্যালোচনা করবেন । অপ্রয়োজনীয় Startup apps বন্ধ করলে কম্পিউটার চালুর সময় কমবে।
Settings-এর Apps বিভাগ থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন।System > Storage থেকে Temporary files পরিষ্কার করে স্টোরেজ খালি রাখুন। Taskbar ও Start Menu এর অপ্রয়োজনীয় আইকন সরিয়ে সাজিয়ে নিতে পারেন। Display settings থেকে স্ক্রিনের Resolution ও Scale সেট করবেন ।Power & battery বিভাগে প্রয়োজন অনুযায়ী Power mode সিলেক্ট করবেন ।
ল্যাপটপ ব্যবহার করলে ব্যাটারি সাশ্রয়ের জন্য Sleep ও Screen settings ঠিক করবেন। Bluetooth, ওয়াইফাই এবং Notification এর সেটিংসও প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিবেন।সবশেষে ফাইলের ব্যাকআপ রাখবেন এবং Restore Point তৈরি করে রাখলে ভবিষ্যতে সমস্যার সময় আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে।
শেষ কথাঃ উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
প্রিয় পাঠক, উইন্ডোজ ১১ ইনস্টল করা কঠিন কোনো কাজ নয়। সঠিক নিয়ম জানা থাকলে আপনি নিজেই ধাপে ধাপে এই কাজটি সম্পুর্ন করতে পারবেন। তবে ইনস্টলেশনের আগে গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পুর্ন করা অবশ্যই জরুরি। বিশেষ করে ড্রাইভ সিলেক্ট করার সময় সতর্ক থাকবেন, যাতে ভুল করে প্রয়োজনীয় তথ্য ডিলেট না হয়।
এই পোস্টটিতে দেওয়া ধাপগুলো ওস্তটিত করলে আশা করি আপনি সহজেই উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেন। কোনো ধাপে সমস্যা হলে তাড়াহুড়া না করে বিষয়টি ভালোভাবে যাচাই করে তারপর পরবর্তী ধাপে যাবেন। সতর্কভাবে কাজ করলে নিরাপদে ইনস্টলেশন সম্পুর্ন করা সম্ভব হবে। এই পোস্টটি পড়তে ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ স্বপ্নের পথ আইটির সাথে থাকার জন্য।



স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url