১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

ব্যবসা করতে অনেকেই মনে করেন যে পুঁজির দরকার হয়।মাত্র ১০ হাজার টাকায় অনেক ছোট ছোট ব্যবসা করার উপায় আছে। ছোট ব্যবসা দিয়ে শুরু করলে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হবে

১০-হাজার-টাকায় ২৫টি-ব্যবসার আইডিয়া

আপনি যদি সাহস করে অল্প পুঁজি দিয়ে শুরু করেন,তাহলে আপনার ধিরে ধিরে বড় ব্যবসার আইডিয়া হয়ে যাবে। কিভাবে ছোট ব্যবসা ১০ হাজার টাকায় কতে পারবেন এই সম্পর্কে আজকের আলোচনা

সুছিপত্রঃ ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

বর্তমান সময়ে ১০ হাজার টাকায় অনেকগুলো ব্যবসা করা যায়, এবং খুব কম পরিশ্রমে এই ব্যবসা করা যায়। আপনি চাইলে ১০ হাজার টাকায় ঘরোয়া ফুড ডেলিভারির ব্যবসা করতে পারেন। এই ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারলে এই ব্যবসাটি একটি স্থায়ী ইনকামের উৎস হয়ে উঠবে। আপনি মাত্র দশ হাজার টাকায় ঘরোয়া ভাবে কেক, বেকারি আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখন বাড়িতে বানানো কেক, বেকারির ব্যবসার দিন দিন বেড়েই  চলেছে। এই ব্যবসা আপনি যদি বাড়িতে ভালো মানের কেক,বেকারি তৈরি করতে পারেন।

তাহলে আপনি হোম ডেলিভারি মাধ্যমে ব্যবসা করতে পারবেন। আপনার কেক বেকারি যদি ভালো হয় তাহলে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠবে। কারণ মানুষ এখন জন্মদিনে কিংবা ছোট কোন অনুষ্ঠানে বাসায় বসে হোম ডেলিভারি নিয়ে থাকে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বাসায় বসে লোকাল ডেলিভারি অ্যাপের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে ব্যবসা করতে পারবেন। আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে মাত্র ১০ হাজার টাকায় শুরু করতে পারবেন। 

দশ হাজার টাকায় আচারের ব্যবসা

আমাদের দেশে বর্তমানে এখন আচারের অনেক চাহিদা রয়েছে। আপনি মাত্র দশ হাজার টাকায় আচারের ব্যবসা শুরু করতে পারবেন। এখনকার মানুষ বাড়িতে বানানো আচারের দিকে ছুটে চলেছে। বাজারের তৈরি আচার এখন আর মানুষ বেশি পছন্দ করে না। কারণ বাজারে তৈরি আচার স্বাস্থ্যকর হয় না। এই কারণে বাড়িতে বানানো আচারের দিকে মানুষ ছুটছে। আপনি চাইলে স্বাস্থ্যকর আচার বানিয়ে বাজারে বিক্রি করতে পারেন। এই আচারের ব্যবসা খুবই লাভজনক একটা ব্যবসা।

এখন বাড়িতে বানানো আচারের অনলাইনে অনেক চাহিদা রয়েছে। অনলাইনে হোম ডেলিভারি মাধ্যমে বাড়িতে বানানো আচার কিনেন। আপনি চাইলে এই ব্যবসা হোম ডেলিভারি মাধ্যমে অল্প খরচ করে পারবেন। আপনি আচার তৈরি করে সুন্দর করে প্যাকেজিং করে অনলাইনে সেল করতে পারবেন। আপনাদের ঘরে বানানো আচার যদি ভালো হয় এবং কাস্টমারের পছন্দ হয়। তাহলে এই আচারের ব্যবসা অনলাইনে সেল বাড়তে থাকবে। এই ব্যবসাটি আপনার আস্তে আস্তে একটি দীর্ঘ আয়য়ের উৎস হয়ে উঠবে। 

নার্সারি ব্যবসা শুরু করুন ১০ হাজার টাকায়

দশ হাজার টাকা ইনভেস্ট করে নার্সারি ব্যবসা শুরু করা যায়। আপনার যদি নার্সারির প্রতি ইচ্ছা থাকে, তাহলে  আপনি না নার্সারি ব্যবসা করতে পারেন। আপনি যদি শহরে বা গ্রামে থাকেন তাহলে ছোট ছোট পটে ভালো মানের গাছ লাগিয়ে লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন। এখন শহরের মানুষ বাসার ছাদে নার্সারি বাগান করছে। শহরের মানুষ বাসার ছাদে ছোট ছোট পটে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগাচ্ছে। এখন গ্রামের মানুষেরাও তাদের জমির আশেপাশে বা বাড়ির আশেপাশে ফুল ও ফলের গাছ লাগাচ্ছে।

বর্তমানে এখন ছোট ছোট পটে গাছের চারার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। শহরে অফিস আদালতে ও স্কুল প্রতিষ্ঠানে সৌন্দর্য করার জন্য ফুল ও ফলের গাছ লাগাচ্ছে। আপনি চাইলে নার্সারির ব্যবসা শুরু করে অনলাইনে ডেলিভারি মাধ্যমে ব্যবসা  করতে পারেন। তার জন্য লাগবে প্রথমে মাটি,চারা, টব ও সার কিনে এই ব্যবসা প্রথম অবস্থায় শুরু করতে পারেন।এটি একটি লাভজনক ব্যবসা।আপনি যদি সাহস করে শুরু করতে পারেন,তাহলে আপন একদিন বড় উদ্যোক্তা হতে পারবেন।

১০ হাজার টাকা দিয়ে ফুচকার ব্যবসা

আমাদের দেশের সকল বয়সের মানুষ কম বেশি সবাই ফুচকা খেতে ভালোবাসেন। আপনি চাইলে ১০হাজার টাকা দিয়ে ফুচকার ব্যবসা শুরু করতে পারেন। মনে রাখবেন কোন কাজই ছোট নয়, ফুচকার ব্যবসা হচ্ছে একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম। ফুচকার ব্যবসা হচ্ছে পাঁচটি স্ট্রীট ফুড এর মধ্যে অন্যতম। এই ব্যবসাটি সাধারণত জমজমাট হয়ে থাকে রাস্তার মোড়ে, এছাড়াও স্কুল কলেজ গেটের সামনে। ফুচকার ব্যবসা করে মাসে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করা যায়।

ফুচকার ব্যবসাতে সফলতা পেতে হলে একটি ভালো জায়গা নির্ধারণ করতে হবে। ফুচকার ব্যবসাতে কাস্টমার আস্থা অর্জন করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। ফুচকার ব্যবসার জন্য এখানে লোকসমাগম বেশি সেখানে দোকান বসাবেন। এছাড়াও নদীর ধারে বা গার্ডেনের আশেপাশে ফুচকা ব্যবসা চলে ভালো। আপনি চাইলে সেখানে ফুচকার দোকান বসাতে পারেন। বর্তমান ফুচকা ব্যবসায়ীরা ফুচকা ব্যবসা করে মাসে ৪০ হাজার টাকার বেশি ইনকাম করছে। আপনি আজকের পর থেকেই ফুচকার ব্যবসা শুরু করুন। 

১০-হাজার-টাকায় ২৫টি-ব্যবসার আইডিয়া



১০ হাজার টাকা দিয়ে খেলনা ব্যবসা

বাচ্চাদের খেলার জন্য খেলনা খুব প্রিয়।আমাদের বাচ্চারা খেলনা পেলে খুব খুশি হয়। বাচ্চাদের খেলার জন্য বাবা মায়েরা তাদের বাচ্চাদের জন্য এসব খেলনা কিনে থাকেন। প্রথমে যে খেলনা দিয়ে শুরু করবেন সেটা হল যেমন ফুলানো বেলুন, টেডি বিয়ার এগুলো খেলনা নিয়ে শুরু করতে পারেন। এসব ছোট ছোট খেলনা অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করা যাই। এইসব খেলনার ব্যবসা করতে বেশি পুঁজির দরকার হয় না। মাত্র ১০ হাজার টাকায় এই খেলনার ব্যবসা শুরু করা যায়। এবং অন্যান্য ব্যবসার চেয়ে খেলনার ব্যবসায় বেশি লাভজন।

এইসব খেলনা ব্যবসা সাধারণত বেশি বিক্রি হয় বিভিন্ন মেলায়, এবং গ্রাম গঞ্জের কোন গান-বাজনার অনুষ্ঠানে। এছাড়া আপনি প্রথম পর্যায়ে কাপড়ের তৈরি টেডি বিয়ার দিয়ে শুরু করতে পারেন। আপনি চাইলে প্লাস্টিকের তৈরি বা অটোমেটিক মেশিনে বানানো খেলনা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি একটু বেশি ইনভেস্ট করার মতন পুঁজি থাকে, তাহলে আপনি অটোমেটিক মেশিন কিনে খেলনা তৈরি করতে পারবেন। আর যদি অল্প পুজি থাকে তাহলে আপনি ছোট ছোট খেলনা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। 
 

দশ হাজার টাকায় মোবাইল পার্টস এর ব্যবসা

বর্তমানে ১০-১৫ হাজার টাকা কাজের জন্য অনেক দূরে গিয়ে কাজ করতে হয়। এই টাকা ইনকাম করার জন্য দূরে গিয়ে ঘর ভাড়া করে থেকে কাজ করতে হয়। তাতে দিন চলে যাই কোনমতে কিন্তু দিন শেষে কোন টাকায় থাকে না পকেটে। আপনি যদি ১০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় হতে পারে। আপনি ১০ হাজার টাকা ইনভেস্ট করে মোবাইল পার্টস এর দোকান দিতে পারেন, যেমন মোবাইল কভার, হেডফোন,চার্জার এগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন।

এইসব ব্যবসা প্রায় সারা বছর চলে এবং এই ব্যবসা করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেক অনেকই মনে করেন যে এগুলো হচ্ছে ছোট কাজ। তাই সবাই এই ব্যবসা করতে লজ্জা পাই। আপনি জানেন কি এই ব্যবসা করতে? বুঝি কম লাগে এবং টাকা বেশি ইনকাম করা যায়। এই ব্যবসাটি কমবেশি গ্রাম গঞ্জে, শহরে বাজারে সব জায়গাতেই চলবে। সুতরাং এটি একটি লাভজনক ব্যবসা, এই ব্যবসাতে খুবই কম। এই ব্যবসার আপনি কাস্টমারকে মন জয় করতে পারেন। তাহলে কাস্টমাররা আপনার আশেপাশের অন্য দোকানে থেকে আপনার দোকান থেকে কিনতে আগ্রহী হবেন। 

মাত্র ১০ হাজার টাকায় আধুনিক ব্যবসা 

যাদের মাত্র ১০ হাজার টাকা পুজি আছে তারা স্মার্ট ব্যবসা করতে পারবেন। আপনি অল্প পুজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ব্যবসা শুরু করবেন বুঝতে পারছেন না। যে কোথায় থেকে শুরু করব, আপনি ভাবছেন যে আমি একজন ভালো উদ্যোক্তা কিভাবে হব। আপনি স্মার্ট ভাবে সবজির ব্যবসা করতে পারবেন। তার মানে এই নয় যে সবজির ব্যবসা খারাপ। স্মার্টভাবে সবজি ব্যবসাটা শহর অঞ্চলে ভালো চলে। শহরে মানুষ অনেক ব্যস্ত থাকার কারণে সময় মত বাজার করতে পারে না।

 আপনি সবজি বাজার থেকে ক্রয় করে ভালোভাবে প্যাকেট জাত করলে তা ওয়ান টাইম বিক্রি করতে পারবেন। শহরের ব্যস্ত মানুষেরা রেডিমেড সবজি গুলো বেশি কিনে থাকেন। আপনি বাজার থেকে সবজি ক্রয় করা এনে বাসায় কাটিং করে একটা পলিথিনের ব্যাগে প্যাকেজ করে বিক্রি করতে পারবেন। এবং প্যাকেটের গায়ে নাম দিবেন যে রেডিমেড সবজি।

তারা অফিস আদালতে চাকরি করার পরে বাসায় আসার সময় রেডিমেড সবজি কিনে এনে রান্না করে। শহরের ব্যস্ত মানুষেরা চোখের সামনে রেডিমেড সবজি কাটিং করা পেলে তারা সেগুলো ক্রয় করে। আপনাকে এমন ভাবে প্যাকেট জাত  করতে হবে যেমন,২৫০ গ্রাম ৫০০গ্রাম ১ কেজি এভাবে প্যাকেট করতে হবে। যার যেমন চাহিদা অনুযায়ী কিনবে। আপনি এই কৌশল অবলম্বন করলে বেশি বিক্রি হবে। 

১০-হাজার-টাকায় ২৫টি-ব্যবসার আইডিয়া



মোবাইল রিচার্জ এর ব্যবসা মাত্র ১০ হাজার টাকায়  

আপনি চাইলে মোবাইল রিচার্জ এর ব্যবসা শুরু করতে পারবেন মাত্র ১০ হাজার টাকায়। মোবাইল রিচার্জ করা এবং অনলাইন ব্যাংকিং এর সাথে লেনদেন করা। মোবাইল রিচার্জের ব্যবসা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে। এই ব্যবসা করার জন্য আপনার প্রথমে বেশি পুঁজি প্রয়োজন হয় না। এবং এই ব্যবসা শুরু করার জন্য বড় কোন দোকানের প্রয়োজন হয় না।

 আপনি যদি এই ব্যবসা করতে চান, তাহলে গ্রামে গঞ্জে, শহরের যেকোনো জায়গায় আপনি শুরু করতে পারবেন। শুধুমাত্র টেবিল চেয়ার নিয়ে এই ব্যবসা করতে পারবেন। এ ব্যবসা লাভের পরিমাণ কম হলেও, এই ব্যবসা প্রায় সারা বছর চলবে। এই ব্যবসাতে লসের পরিমাণ খুবই কম। এর মূল ইনকাম হয় কোম্পানি থেকে, কোম্পানির মাধ্যমে কমিশন দিবে এবং ব্যবসায়ীরা তাতে লাভবান হয়

এই ব্যবসার সব খরচ বাদ দিয়ে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা যায়। আপনি রিচার্জ করার পাশাপাশি বিকাশ, নগদ, উপায়, রকেট এই ব্যবসা গুলো করতে পারবেন। এই ব্যবসা গুলো ছোট্ট একটা টেস্ট টেবিল নিয়ে যেকোন পাবলিক প্লেসে এ ব্যবসা করা যায়। আপনি চাইলে কম পুজিতে এই ব্যবসাটি করতে পারবেন এবং উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হন। 

কাগজের ঠোঙ্গার ব্যবসা মাত্র ১০ হাজার টাকায় 

কাগজের ঠোঙ্গার ব্যবসা শুনতে একটু আশ্চর্য জনক মনে হলেও এই ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা। এখনকার সময়ে পলিথিনের ওপর সরকার নিশেধাক্কা জারি করার কারণে কাগজের ঠোঙার ব্যাপক চাহিদা বাড়ছে। এবং ভবিষ্যতে এই কাগজের ঠুঙ্গার চাহিদা আরো বাড়তে পারে। আমরা দোকান থেকে জিনিস বা সদাই কিনে আনি কাগজের ঠোঙ্গার ভিতরে ভরে।

এর জন্য কাগজের ঠোঙ্গার ব্যবহার অনেক চাহিদা অনেক বেড়েছে। পলিথিন ব্যবহারের উপর নিষেধাক্কা কারণে ভবিষ্যতে আরো কাগজের ঠঙ্গার চাহিদা বাড়বে বলে মনে করা যায়। আপনি যদি এখন থেকে কাগজের ঠোঙ্গার ব্যবসা শুরু করতে চান, তাহলে এই ব্যবসা আপনি খুব সহজেই দাঁড় করাতে পারবে। এই ব্যবসা ছোট বলে অনেকে গুরুত্ব দেয় না, 

এবং এ ব্যবসার প্রতিদ্বন্দ্বী খুবই কম। এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে কাগজ, আঠা, ও কাটিং মেশিন থাকলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। প্রথম দিকে আপনাকে খরচ কমানোর জন্য নিজেকেই মার্কেট করতে হবে। পরে আপনার ব্যবসা রানিং হয়ে গেলে আপনি চাইলে সেলসম্যান দিয়ে ব্যবসা করতে পারবেন। এভাবে আপনার ব্যবসা  ধিরে ধিরে বড় হবে।

ফুতপাতে খাবার তৈরির ব্যবসা ১০ হাজার টাকায়একটি ছোট ভ্যানে 

১০ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ফুতপাতে ঝাল মুড়ির ব্যবসা করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের খাবার তৈরির ব্যবসা করতে পারেন।ফুতপাতে ব্যবসা করে অনেক বেশি লাভবান হওয়া যায়। ফুটপাতে আপনি একটি ভ্যানে চটপটির ব্যবসা করতে পারেন। চটপটি ব্যবসা ফুটপাতে ভালো বেচা কেনা হয়। ফুতপাতে বসে আপনি হালুয়া রুটি বিক্রি করতে পারেন। তবে আপনাকে এই ব্যবসা শুরু করার আগে একটি ভালো জায়গা বেছে নিতে হবে।

ঐ জায়গাতে যাতে বেশি লোকজনের ভিড় হয়।আপনাকে এমন জায়গা বেছে নিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথমের লাভের দিকে না তাকিয়ে খাবারের গুনগত মান ঠিক রাখতে হবে।আপনার খাবারের মান যদি ভালো হয়, তাহলে আপনার কাস্টমারের ভিড় বেধে যাবে। তাতে আপনার ব্যবসাতে বেশি বেচা কেনা হবে। বেশি বেচা কেনা হলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই ব্যবসা ১০ হাজার টাকা পুঁজিতে শুরু করতে পারবেন।

১০ হাজার টাকায় হাঁস মুরগি পালনের ব্যবসা

আপনার বাড়িতে ১০ হাজার টাকা বাজেটে হাঁস মুরগি পালনের ব্যবসা করতে পারবেন। আপনি প্রথম অবস্থায় ১০ হাজার টাকা বাজেট করে কিছু হাঁস মুরগি কিনবেন এবং হাঁস মুরগি রাখার জন্য খাঁচা কিনবেন। তারপর আপনি হাঁস মুরগির বাচ্চা কিনে দুই থকে তিন মাস পর্যন্ত বাচ্চা পালন করে বড় করে বিক্রি করতে পারবেন। হাঁস মুরগি পালনের জন্য উপযুক্ত জায়গা বেছে নিতে হবে।

 হাঁস মুরগি পালনের জন্য আপনাকে পুকুরের আশে পাশের জায়গা বেছে নিতে হবে। অথবা খাল বিল ও ডোবা এমন জায়গা বেছে নিতে হবে। সুতরাং এই ব্যবসা একটু রিস্ক হতে পারে,তবে আপনি সচেতন হয়ে হাঁস মুরগি পালন করলে আপনার তেমন রিস্ক হবে না। অবশ্যই আপনাকে এই ব্যবসা শুরু করার আগে আপনাকে প্রানিসম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষন নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি এই ব্যবসায় লাভবান হতে পারেন।

১০ হাজার টাকা পুঁজিতে ফলের ব্যবসা

আমরা সব মানুষেরা ফল খেতে ভালবাসি,ফল খেলে শরীরে বল বাড়ে। ছোট বড় সবায় আমরা ফল কিনে খায়। যেকোনে অনুষ্ঠানে বা অসুস্থ রোগীর জন্য  ফলের চাহিদা রয়েছে। আপনি চাইলে ১০ হাজার টাকায় ফলের ব্যবসা শুরু করতে পারবেন। ফলের ব্যবসা করলেও ভালো লাভবান হওয়া যায়। আপনি ফলের বড় বাজার বা আড়ত থেকে প্রাইকারি দামে কিনে এনে খুচরা দামে বিক্রি করতে পারবেন।

আপনি একটি ভ্যান গাড়ি নিয়ে ফুতপাতের যেকোন জায়গায় বসে ফল বক্রি করতে পারবেন।আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন প্রাইকারী দামে ফল কিনবেন তখন আপনাকে কম দামে ফিল কিনতে হবে। প্রতি কেজি ফলে ২০-৩০ টাকা পর্যন্ত লাভ করা যায়।এই রকম আরো অনেক ব্যবসা আছে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা যায়। আপনি ছোট ব্যবসা দিয়ে শুরু করে বড় উদ্যোক্তা হন।

শেষ কথাঃ ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

আপনি যদি ১০ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে।আমি কয়েকটি ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি। আপনার জন্য কোন ব্যবসা ভালো আপনার যেটা প্রছন্দ সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। অন্যথায় ব্যবসাতে লস লাভ আছে এই বিষয়টি মাথায় রেখে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। 

আপনাদের এই কয়েকটি ব্যবসা সম্পর্কে  যদি ভালো ধারনা দিতে পারি। তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। যাতে এই রকম ব্যবসা সম্পর্কে আরো ধারনা দিতে পারি। আমাদের এই পোস্টটি পড়ে ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব্দের শেয়ার করে দিবেন।আরো ভালো করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধনবাদ স্বপ্নের পথ আইটির সাথে থাকার জন্য। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Kawsar mahamud
Md.Kawsar mahamud
আমি একজন কনটেন্ট রাইটার ও ডিজিটাল মার্কেটার। তথ্য, শিক্ষা, প্রযুক্তি ও অনলাইন ইনকাম নিয়ে সহজ ভাষায় লিখি এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেবা প্রদান করি। স্বপ্নের পথ আইটির মাধ্যমে জ্ঞান ও দক্ষতা ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য।