আমার জীবনের লক্ষ্য কি
প্রত্যেকটা মানুষের জীবনেই লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য আমাদের জীবনকে বাঁচার স্বপ্ন
দেখায় এবং সঠিক রাস্তার পথ দেকায়,লক্ষ্য ছাড়া মানুষ জিবন্ত লাশ।
যার জীবনের গন্তব্য নেই -সেই যেন মাঝি ছাড়া নৌকার মতো, তাই প্রত্যেকটা মানুষের
জীবনের লক্ষ্য ঠিক করা খুবই প্রয়োজন।
সুচিপত্রঃ আমার জীবনের লক্ষ্য কি
আমার জীবনের লক্ষ্য
আমার জীবনের স্বপ্ন ও লক্ষ্য হলো একজন সমাজ সেবক হওয়া।আমি সমাজকে অনেক
ভালোবাসি।তাই আমি মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবা করতে চাই।এবং দেশ
গড়ার কারিগর হতে চাই,তার জন্য প্রয়োজন আপনাদের ভালবাসা।
সমাজ সেবক হওয়ার কারন
আমার দেশেরঅসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। এই দেশের খেটে খাওয়া
মানুষের দুঃখ নিবারণ করে এবং হাঁসি ফটাতে চাই। আমি কত মানুষকে দেখেছি আমার
চোখের সামনে চিকিৎসার অভাবে মারা গেছে। এগুলো দেখে আমার হৃদয়ে দাগ কেটেছে,
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দেশের মানুষের পাশে দাঁড়াবো।
আমার এই লক্ষ্য অর্জনের মূল বিষয় হলো
আমি একজন ভালো উদ্যোক্ত হয়ে, কঠোর পরিশ্রম করে অর্থ রোজগার করে অসহায়
দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করতে চাই। তাছাড়া ধৈর্য, পরিশ্রম,
দায়িত্ববোধ এবং ভালো মানুষ ও ভালো গুণ থাকা প্রয়োজন। তাই আমি সময় কে নষ্ট
না করে কঠোর পরিশ্রম করছি। আমি জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা
তাই আমি একজন ভালো উদ্যোক্তা হয়ে সমাজের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা
করতে চাই।আমি নিজে সাবলম্বি হয়ে অন্যের পাঁশে দাড়াতে চাই। কারন
উদ্যোক্তা দেশের জন্যও ভাল নিজের জন্যও ভাল। নিজে উদ্যোক্তা অনেক বেকার তরুণ
,তরুণীদের বেকারত্ব দূর করতে চাই।সমাজের উন্নতিকল্পে কাজ করতে চাই।
শেষ কথাঃ সবার উদ্দেশ্যে লেখকের মন্তব্য
আমি জানিনা সমাজসেবক হতে পারবো কিনা, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি।আমি
জানি লক্ষ্য ছাড়া জীবন অন্ধকার। তাই আমি নির্দিষ্ট লক্ষ্যে পথে
এগিয়ে যাচ্ছি। লক্ষ্য ঠিক থাকলে জীবন সুন্দর হয়, তাই সবার উদ্দেশ্যে বলি
একটা লক্ষ্য নির্ধারণ করা।

.jpg)
স্বপ্নেরপথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url